বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বিনোদন

‘সবটা দেখিয়ে দিলে তো আকর্ষণ থাকে না!’ কাঞ্চনার পিঠখোলা ফটোশুট নিয়ে মন্তব্য পল্লবীর

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬
‘সবটা দেখিয়ে দিলে তো আকর্ষণ থাকে না!’ কাঞ্চনার পিঠখোলা ফটোশুট নিয়ে মন্তব্য পল্লবীর
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: উৎসবের মরশুমে ব্লাউজহীন শাড়ি আর অনাবৃত পিঠের সাহসী ফটোশুটে নেটপাড়ায় রীতিমতো ঝড় তুলেছেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র। ‘মোহময়ী’ (বা ‘মোহমায়া’) থিমের এই বিশেষ ফটোসিরিজে তাঁর সাবেকি সাজ আর ইঙ্গিতপূর্ণ অভিব্যক্তি যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনই নেটিজেনদের একাংশের কাছ থেকে ধেয়ে এসেছে তীব্র কটাক্ষ ও ‘ভীমরতি’র মতো ট্রোলবাণ। কাঞ্চনার এই পোশাক বিতর্ক যখন সোশাল মিডিয়ায় তুঙ্গে, তখনই তাঁর পাশে দাঁড়িয়ে ট্রোলাদের কড়া জবাব দিলেন টলিউডের সিনিয়র অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়।

সম্প্রতি নিজের বাড়ির কোজাগরী লক্ষ্মীপুজোর আসরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কাঞ্চনার এই ভাইরাল ফটোশুট প্রসঙ্গে সম্পূর্ণ ভিন্ন ও নান্দনিক এক দৃষ্টিকোণ তুলে ধরেন পল্লবী। ট্রোলাদের মানসিকতাকে ধুয়ে দিয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “এটি ভীষণ শৈল্পিক এবং নান্দনিক একটা কাজ। ছবিতে ওর অন্তর্বাস বা ব্রা দেখা যায়নি, শুধু সুন্দর পিঠের অংশটুকু দেখা গিয়েছে। পুরোটা খুলে ফেললে তো আর সৌন্দর্য বা নান্দনিকতা থাকে না।”

কাঞ্চনার এই সাজকে নিছক ‘বোল্ড’ তকমা দিতেও নারাজ প্রসেনজিতের বোন পল্লবী। তাঁর যুক্তি, “এটা মোটেও বোল্ড অ্যান্ড বিউটিফুল নয়, এটা শুধুই বিউটিফুল। বোল্ড হলে তো ও পুরোটাই খুলে ফেলত। সবটা দেখিয়ে দিলে তো আর আকর্ষণ থাকে না, না দেখার বা আড়ালের আকর্ষণটাই সবচেয়ে বেশি। ও ঠিক সেটাই করেছে।”

আরও বিনোদন খবর