বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বিনোদন

১৯ বছর পর ফিরছে নস্টালজিয়া! শুটিং হবে ‘হে বেবি’-র সিক্যুয়েলের

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৬
১৯ বছর পর ফিরছে নস্টালজিয়া! শুটিং হবে ‘হে বেবি’-র সিক্যুয়েলের
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: ২০০৭ সালের সুপারহিট কমেডি ছবি ‘হে বেবি’ (Heyy Babyy)-র স্মৃতি উস্কে এবার আসতে চলেছে তার সিক্যুয়েল। সম্প্রতি প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনা সংস্থা ‘নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট’ আনুষ্ঠানিকভাবে ‘হে বেবি ২’ (Heyy Babyy 2) নির্মাণের ঘোষণা করেছে। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিন্স মুম্বইয়ে সাজিদ নাদিয়াদওয়ালার অফিসে এলে এই দ্বিপাক্ষিক চুক্তির কথা প্রকাশ্যে আনা হয়। অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে একটি বিশেষ চুক্তির অধীনে এই ছবির পুরো শুটিং করা হবে অস্ট্রেলিয়াতেই। 

প্রথম ছবির মতো এই সিক্যুয়েলেও বলিউড খিলাড়ি অক্ষয় কুমার, বিদ্যা বালন, রিতেশ দেশমুখ এবং ফরদিন খানকে আবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে কি না, তা নিয়ে দর্শকদের মধ্যে প্রবল কৌতূহল তৈরি হয়েছে। যদিও ছবিটির তারকা নির্বাচন এবং প্রথম পার্টের পরিচালক সাজিদ খানই এবারও পরিচালনার দায়িত্বে থাকছেন কি না, সেই বিষয়ে প্রযোজনা সংস্থার তরফে এখনও চূড়ান্ত সিলমোহর দেওয়া হয়নি। তবে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা জানিয়েছেন, অস্ট্রেলিয়ার মনোরম পরিবেশ সিনেমাটির কাহিনীর জন্য একদম উপযুক্ত, কারণ ছবির মূল নস্টালজিয়া জড়িয়ে রয়েছে সেই দেশের মাটির সঙ্গেই। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে।
অন্য দিকে, অক্ষয় কুমারের ভক্তদের জন্য আরও একটি বড় সুখবর রয়েছে। আগামী ১১ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেতে চলেছে তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘হ্যায়ওয়ান’ (Haiwaan)। প্রিয়দর্শন পরিচালিত এই সাইকোলজিক্যাল অ্যাকশন থ্রিলারে দীর্ঘ ১৮ বছর পর আবার মুখোমুখি অভিনয় করতে দেখা যাবে অক্ষয় কুমার এবং সইফ আলি খানকে। ছবিতে অক্ষয় কুমারকে একটি অত্যন্ত ডার্ক ও নেতিবাচক চরিত্রে দেখা যাবে, যা নিয়ে ইতিমধ্যেই সিনেপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।

আরও বিনোদন খবর