বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বিনোদন

হাই কোর্টে স্বস্তি পেলেন অভিনেত্রী শ্রীলেখা, তবে সঙ্গে জুটল ভর্ৎসনা  

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৬
হাই কোর্টে স্বস্তি পেলেন অভিনেত্রী শ্রীলেখা, তবে সঙ্গে জুটল ভর্ৎসনা  
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিট কেলেঙ্কারি ইস্যুতে কলকাতায় হওয়া একটি ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আইনি জটিলতায় জড়িয়েছিলেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। অবশেষে সেই বিতর্কে কলকাতা হাই কোর্ট থেকে বড়সড় স্বস্তি পেলেন তিনি। বৃহস্পতিবার আদালতের তরফ থেকে তাঁকে শর্তসাপেক্ষ সুরক্ষাকবচ দেওয়া হয়েছে। এর ফলে আপাতত তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না বলেই জানা গিয়েছে। তবে শ্রীলেখাকে ভর্ৎসনা করেছে হাই কোর্ট।

গত ২৪ জুলাই নিট প্রশ্নফাঁসকাণ্ডের প্রতিবাদে ধর্মতলায় একটি ছাত্র-যুব মিছিলে শামিল হয়েছিলেন বামপন্থী মনোভাবাপন্ন এই অভিনেত্রী। সেই মিছিলকে কেন্দ্র করে ব্যাপক অশান্তি, হিংসা ছড়ানো এবং সাংবাদিক নিগ্রহের অভিযোগ ওঠে। এর পাশাপাশি ওই মিছিলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি 'কুরুচিকর' ও বিকৃত কার্টুন বা ছবি প্রদর্শন করার অভিযোগ ওঠে শ্রীলেখার বিরুদ্ধে।
এই ঘটনার পরেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির মাধ্যমে তাঁকে অসম্মান করার অভিযোগে অভিনেত্রীর বিরুদ্ধে রাজ্যজুড়ে একাধিক থানায় এফআইআর দায়ের হতে শুরু করে। রাজ্য বিজেপির মুখপাত্র কেয়া ঘোষ আনন্দপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ছাড়াও বিজেপির নেতা-কর্মীদের তরফে বিধাননগরের সাইবার ক্রাইম থানা এবং মুচিপাড়া থানাতেও দুটি পৃথক অভিযোগ জমা পড়ে। সব মিলিয়ে শ্রীলেখার গ্রেফতারির দাবিতে সরব হয় গেরুয়া শিবির।
আইনি হেনস্থার হাত থেকে বাঁচতে এবং তাঁর বিরুদ্ধে হওয়া এই একাধিক ফৌজদারি মামলা খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন শ্রীলেখা মিত্র। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতেই হাই কোর্ট তাঁকে অন্তর্বর্তীকালীন আইনি সুরক্ষা দেয়। তবে এই সুরক্ষাকবচ সম্পূর্ণ শর্তসাপেক্ষ। আদালত জানিয়েছে, পুলিশ তদন্ত চালিয়ে যেতে পারলেও অভিনেত্রীর বিরুদ্ধে এখনই কোনও চরম বা কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারবে না। তবে শুনানি চলাকালীন আদালত শ্রীলেখার সেদিনের আপত্তিকর আচরণ নিয়ে প্রশ্ন তুলে বিচারকের বক্তব্য, “কেন এমন আচরণ করেছিলেন? এটা শুধু একটা কার্টুন নয়, সত্যিই রুচিহীন।” আদালতের দাবি, ‘কার্টুনটির প্রকৃতি আদালতের বিবেকে বিঁধেছে।’

আরও বিনোদন খবর