বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo

জেলা

খুলল জঙ্গল, তবে পুজোতেই ভিড়ের আশা ডুয়ার্সে

খুলল জঙ্গল, তবে পুজোতেই ভিড়ের আশা ডুয়ার্সে

১৬ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ সাফারি রুটের ঝোপঝাড় কাটা, রাস্তার খানাখন্দ ভরাট করা থেকে শুরু করে নজরমিনার সাফসুতরো করা— সমস্ত প্রস্তুতি ইতিমধ্যেই শেষ। বন্যপ্রাণীদের প্রজননের কারণে দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর আজ, বুধবার অবশেষে পর্যটকদের জন্য খুলে গেল উত্তরবঙ্গের জঙ্গল। নতুন মরসুমের শুরুতে সবুজ বনাঞ্চল পর্যটকদের স্বাগত জানাতে পুরোপুরি প্রস্তুত। বন দফতর সূত্রে খবর, পর্যটকদের নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। জঙ্গল খোলার প্রথম দিনেই চেনা ছন্দে ফিরতে শুরু করেছে গরুমারা, জলদাপাড়ার মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলি। তবে জঙ্গল খুললেও এখনই উপচে পড়া ভিড় নেই ডুয়ার্সে। পর্যটন ব্যবসায়ীদের একাংশ জানাচ্ছেন, দুর্গাপুজোর আগে ডুয়ার্সের হোটেল, লজ, রিসর্ট ও হোমস্টেগুলিতে আহামরি বুকিং নেই। এখন মূলত সপ্তাহান্তের ছুটি কাটাতে অল্প কিছু পর্যটক আসছেন। মহালয়ার আগে পর্যন্ত বুকিংয়ের গ্রাফ কিছুটা থিতু থাকবে বলেই মনে করছেন তারা। তবে এই মন্দা সাময়িক। আসল ধামাকা হতে চলেছে পুজো শুরু হতেই। পুজো থেকে শুরু করে শীতের মরসুম পর্যন্ত ডুয়ার্সের প্রায় সমস্ত হোটেল ও রিসর্টে ঠাসা বুকিং রয়েছে। বহু হোমস্টেতে ইতিমধ্যেই কোনও ঘর খালি নেই। পুজোর ছুটিতে প্রকৃতির কোলে সময় কাটাতে কোমর বেঁধে নামছেন ভ্রমণপিপাসু বাঙালি। ফলে আগামী দিনে ডুয়ার্সের পর্যটন ব্যবসা যে লক্ষ্মীলাভের মুখ দেখবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। এখন শুধু পুজোর দিনগুলোর অপেক্ষা।

নাবালিকা গর্ভধারণে পকসো আইনে গ্রেফতার স্বামী, তৎপর পুলিশ

নাবালিকা গর্ভধারণে পকসো আইনে গ্রেফতার স্বামী, তৎপর পুলিশ

১৬ সেপ্টেম্বর, ২০২৬
নন্দীগ্রামের প্রতিশ্রুতি পূরণে দায়বদ্ধ আমি, মনোনয়ন সভায় বার্তা মুখ্যমন্ত্রীর

নন্দীগ্রামের প্রতিশ্রুতি পূরণে দায়বদ্ধ আমি, মনোনয়ন সভায় বার্তা মুখ্যমন্ত্রীর

১৫ সেপ্টেম্বর, ২০২৬
মোটরসাইকেলের টুলবক্স থেকে তিন লক্ষ টাকা চুরির অভিযোগ

মোটরসাইকেলের টুলবক্স থেকে তিন লক্ষ টাকা চুরির অভিযোগ

১৫ সেপ্টেম্বর, ২০২৬
নদীবাঁধ মেরামতে হুগলিতে বরাদ্দ প্রায় তিন কোটি

নদীবাঁধ মেরামতে হুগলিতে বরাদ্দ প্রায় তিন কোটি

১৫ সেপ্টেম্বর, ২০২৬
ছররায় বিমানবন্দর তৈরিতে চূড়ান্ত ধাপে মউ স্বাক্ষর

ছররায় বিমানবন্দর তৈরিতে চূড়ান্ত ধাপে মউ স্বাক্ষর

১৫ সেপ্টেম্বর, ২০২৬
রাজ্যে বন্ধ হচ্ছে ২৫২টি মাদ্রাসা, কোপ বীরভূমেও

রাজ্যে বন্ধ হচ্ছে ২৫২টি মাদ্রাসা, কোপ বীরভূমেও

১৫ সেপ্টেম্বর, ২০২৬
দুর্নীতির অভিযোগে তৃণমূল প্রধানকে গণধোলাই ও ডিম

দুর্নীতির অভিযোগে তৃণমূল প্রধানকে গণধোলাই ও ডিম

১৫ সেপ্টেম্বর, ২০২৬
মামারবাড়িতে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার নাবালিকা, ধৃত ২

মামারবাড়িতে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার নাবালিকা, ধৃত ২

১৪ সেপ্টেম্বর, ২০২৬
কাঁকসায় ২ তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ 

কাঁকসায় ২ তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ 

১৪ সেপ্টেম্বর, ২০২৬
টোটোর দাপটে যাত্রী উধাও, সোমবার থেকে বর্ধমানে মিনিবাস ধর্মঘট

টোটোর দাপটে যাত্রী উধাও, সোমবার থেকে বর্ধমানে মিনিবাস ধর্মঘট

১৪ সেপ্টেম্বর, ২০২৬
সাধুর মৃত্যুতে তদন্তের দাবি বিশ্ব হিন্দু পরিষদের

সাধুর মৃত্যুতে তদন্তের দাবি বিশ্ব হিন্দু পরিষদের

১৩ সেপ্টেম্বর, ২০২৬