বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
দেশ

অবশেষে অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬
অবশেষে অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘ ২৬ দিন পর অবশেষে বৃহস্পতিবার মধ্যরাতে অনশন ভাঙলেন সমাজকর্মী ও পরিবেশবিদ সোনম ওয়াংচুক। দিল্লির কাছে গুরগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে গিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং তাঁর সঙ্গে দেখা করেন। সেখানে জেপি নাড্ডা নিজে হাতে জুস খাইয়ে সোনমের দীর্ঘ অনশন ভাঙান। কেন্দ্রের কাছ থেকে লিখিত আশ্বাস মেলার পরই সোনম এই সিদ্ধান্ত নেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে সমাজকর্মী সোনম ওয়াংচুককে কেন্দ্রীয় মন্ত্রীদের আন্তরিক ধন্যবাদ জানাতে শোনা গিয়েছে। 

হাসপাতালের সেই ভিডিওতে দেখা যায়, জেপি নাড্ডার হাত ধরে সোনম বলছেন, “আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং অনশন ভাঙতে পেরে খুশি। আপনাদের দু'জনকেই অনেক ধন্যবাদ।” এরপরই কঠিন সময়ে পাশে থাকার জন্য তিনি তাঁর স্ত্রী গীতাঞ্জলিকেও ধন্যবাদ জানান। সোনম ওয়াংচুক আরও প্রকাশ করেন যে, মন্ত্রীদের সঙ্গে সাক্ষাতের আগে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৬৫ জন সাংসদ তাঁকে লিখিতভাবে অনশন প্রত্যাহারের অনুরোধ জানিয়েছিলেন। দেশের বর্তমান পরিস্থিতি এবং একাধিক গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করেই তিনি আন্দোলন প্রত্যাহারের এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।
নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁস এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দিল্লির যন্তর মন্তরে চলা ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র আন্দোলনে শামিল হয়ে অনশন শুরু করেছিলেন সোনম। অনশনের জেরে তাঁর ওজন প্রায় ১১ কেজি কমে গিয়েছিল। অবশেষে কেন্দ্রীয় সরকার যন্তর মন্তরে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো মামলা রুজু না করার এবং প্রশ্নফাঁস রুখতে কড়া পদক্ষেপের আশ্বাস দেওয়ায় এই দীর্ঘ প্রতিবাদের অবসান ঘটল। সোনম ওয়াংচুকের অনশন ভঙ্গের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সমাজমাধ্যমের পোস্টে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

আরও দেশ খবর