বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
দেশ

পিএম কিষান: ৩০ অক্টোবর কিস্তির টাকা পাবেন কৃষকেরা

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৬
পিএম কিষান: ৩০ অক্টোবর কিস্তির টাকা পাবেন কৃষকেরা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: আগামী ৩০ অক্টোবর গুজরাত থেকে ‘প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি’ (পিএম কিষান) প্রকল্পের পরবর্তী আর্থিক অনুদান মুক্তি দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীপাবলির ঠিক আগে কেন্দ্রের এই ঘোষণার পরই পশ্চিমবঙ্গ জুড়ে বিশেষ তৎপরতা শুরু করেছে রাজ্য কৃষি দফতর। এই উপলক্ষ্যে রাজ্যের সমস্ত ব্লকে বিশেষ কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষি অধিকর্তার দফতর থেকে ইতিমধ্যেই রাজ্যের প্রতিটি জেলার প্রধান কৃষি আধিকারিককে এ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশিকা পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে নথিভুক্ত কৃষকদের বছরে তিনটি কিস্তিতে মোট ৬ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়। আগামী ৩০ অক্টোবর সরাসরি ডিবিটি (DBT) বা প্রত্যক্ষ সুবিধা হস্তান্তর পদ্ধতিতে যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ২ হাজার টাকা করে পাঠানো হবে। বর্তমানে পশ্চিমবঙ্গে প্রায় সাড়ে ৩৮ লক্ষ কৃষক এই কেন্দ্রীয় প্রকল্পের আওতাভুক্ত রয়েছেন। রাজ্য সরকারের তরফে ব্লক স্তরে বিশেষ শিবির ও প্রচারের মাধ্যমে কৃষকদের এই অনুদান পাওয়ার ক্ষেত্রে গতি আনার চেষ্টা করা হচ্ছে।

এর আগে গত ২০ জুন হুগলির তারকেশ্বরে আয়োজিত একটি সরকারি অনুষ্ঠান থেকে দেশের কৃষকদের জন্য এই প্রকল্পের পূর্ববর্তী কিস্তির টাকা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। কেন্দ্রের এই যোজনার পাশাপাশি পশ্চিমবঙ্গের কৃষকেরা রাজ্য সরকারের নিজস্ব ‘কৃষক বন্ধু’ প্রকল্পের সুবিধাও পেয়ে থাকেন। কৃষি দফতর সূত্রের খবর, উৎসবের মরশুমে ৩০ অক্টোবরের এই অনুদান রাজ্যের লক্ষ লক্ষ কৃষক পরিবারের মুখে কিছুটা হলেও স্বস্তির হাসি ফোটাবে। তবে কারিগরি ত্রুটির কারণে যাতে কারও টাকা আটকে না যায়, তার জন্য আগেভাগেই জেলা আধিকারিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে রাজ্য কৃষি দফতর। 

জেলার কৃষি আধিকারিকদের বলা হয়েছে, ৩০ অক্টোবর জেলা, ব্লক ও স্থানীয় পর্যায়ে পালন করতে হবে ‘পিএম কিষান উৎসব দিবস’। গুজরাতের বাঁশকান্ঠাতে প্রধানমন্ত্রী যে অনুষ্ঠানে যোগ দেবেন, তারই সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করতে হবে। অনুষ্ঠানগুলিতে কৃষকদের যতটা বেশি সম্ভব অংশগ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে। কৃষি ও কৃষকের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকেও (প্যাক, এফপিও প্রভৃতি) এই প্রক্রিয়ায় যুক্ত করতে হবে। মন্ত্রী, সংসদ সদস্য, বিধায়কদের অনুষ্ঠানগুলিতে আমন্ত্রণ জানাতে হবে। অনুষ্ঠানের ভিডিয়ো ও স্থিরচিত্র বিশেষ একটি অ্যাপে আপলোড করতে হবে। এর পাশাপাশি, প্রতি ব্লকে আরও বেশি সংখ্যক কৃষককে ‘পি এম কিষান’ প্রকল্গের আওতায় নাম নথিভুক্ত করার উদ্যোগ নিতে বলা হয়েছে। আবেদন যাচাই, বায়োমেট্রিক ই-কেওয়া‌ইসি, মোবা‌ইল নম্বর আপলোড করতে হবে। কৃষিদপ্তর মনে করছে, রাজ্যে আরও কৃষককে এই কেন্দ্রীয় প্রকল্পের আওতায় আনার সুযোগ আছে। এই প্রকল্পের আওতায় থাকা রাজ্যের কৃষকদের রাজ্য সরকারের তরফে বছরে অতিরিক্ত ৩ হাজার টাকা করে দেওয়া হবে বলে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। ফলে তাঁরা বছরে মোট ৯ হাজার টাকা পাবেন।

আরও দেশ খবর