বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
দেশ

কাশ্মীরে বাড়ছে ভ্রমণের খরচ, বসছে পরিবেশ কর

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৬
কাশ্মীরে বাড়ছে ভ্রমণের খরচ, বসছে পরিবেশ কর
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: ভূস্বর্গ ভ্রমণের খরচ এবার মধ্যবিত্তের পকেটে বেশ কিছুটা টান ফেলতে চলেছে। প্রাকৃতিক সৌন্দর্যের টানে যাঁরা আগামী দিনে কাশ্মীর ভ্রমণের পরিকল্পনা করছেন, তাঁদের গুনতে হবে অতিরিক্ত টাকা। উপত্যকার পরিবেশ রক্ষা ও পর্যটন কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে এবার পর্যটকদের ওপর ‘মাউন্টেন গ্রিন সেস’ (Mountain Green Cess) বা পরিবেশ কর বসানোর এক নয়া প্রস্তাব এনেছে জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলটির প্রশাসন।

প্রশাসনের এই প্রস্তাবিত কর নীতি যদি চূড়ান্তভাবে কার্যকর হয়, তবে কাশ্মীরের প্রতিটি জনপ্রিয় পর্যটনস্থলে পা রাখতেই পর্যটকদের পকেট হালকা হবে। খসড়া প্রস্তাব অনুযায়ী, গুলমার্গ, পহেলগাঁও, সোনমার্গ, পাটনিটপ এবং দুধপাথরির মতো অত্যন্ত জনপ্রিয় ও চেনা ট্যুরিস্ট স্পটগুলিতে যাওয়ার জন্য ভারতীয় পর্যটকদের মাথাপিছু ৫০০ টাকা করে পরিবেশ কর দিতে হবে। তবে ট্র্যাকিং বা ট্রেকিংয়ের মতো কোনও দুর্গম পার্বত্য পথে ভ্রমণের ক্ষেত্রে এই করের পরিমাণ দ্বিগুণ হয়ে দাঁড়াবে, অর্থাৎ ভারতীয়দের ক্ষেত্রে তা হবে ১০০০ টাকা। বিদেশি পর্যটকদের জন্য এই করের বোঝা স্বাভাবিকভাবেই আরও বেশি। উভয় ক্ষেত্রেই (সাধারণ পর্যটন কেন্দ্র ও দুর্গম পার্বত্য পথ) বিদেশি নাগরিকদের দিতে হবে ২০০০ টাকা করে।
প্রশাসন সূত্রের খবর, কাশ্মীরে লাগামহীন পর্যটনের কারণে পাহাড়ি এলাকার বাস্তুতন্ত্র ও পরিবেশের যে ক্ষতি হচ্ছে, তা সামাল দিতেই এই গ্রিন সেস আদায়ের ভাবনা। এই সংগৃহীত অর্থ পরিবেশ সংরক্ষণ এবং পর্যটন কেন্দ্রগুলির বর্জ্য ব্যবস্থাপনার কাজে ব্যবহার করা হবে। তবে ভ্রমণপিপাসু বাঙালি ও পর্যটন ব্যবসায়ীদের একাংশের মতে, এই অতিরিক্ত করের জেরে কাশ্মীরে বেড়ানোর বাজেট অনেকটাই বেড়ে যাবে। বিশেষ করে যাঁরা সপরিবারে বেড়াতে যান, তাঁদের ক্ষেত্রে যাতায়াত ও হোটেলের খরচের পাশাপাশি এই নতুন কর এক বড়সড় বাড়তি বোঝা হয়ে দাঁড়াবে।

আরও দেশ খবর