বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

আগামী ১ জুন থেকেই ১২৫ দিনের কাজ শুরু হবে, জানালেন পঞ্চায়েত মন্ত্রী

প্রকাশিত: ১৭ মে, ২০২৬
আগামী ১ জুন থেকেই ১২৫ দিনের কাজ শুরু হবে, জানালেন পঞ্চায়েত মন্ত্রী
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ আগামী ১জুন থেকেই ‘ভিবি-জিরামজি’ প্রকল্পে ১২৫দিনের কাজ চালু হয়ে যাবে। সেইসঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডারের তিনহাজার টাকাও মিলবে। প্রতিশ্রুতিমতো যুবকরাও পাবেন তিনহাজার টাকা। শনিবার সন্ধ্যায় খড়্গপুর শহরে ‘ধন্যবাদ যাত্রা’ শেষে এমনটাই জানালেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী দিলীপ ঘোষ। 

নবনির্বাচিত বিধায়ক দিলীপবাবু খড়্গপুরবাসীকে হার্দিক ধন্যবাদ জানান। তিনি বলেন, নির্বাচনে বড় ব্যবধানে জয়ী করতে শহরের মানুষ বড় ভূমিকা রেখেছেন। এদিন ডিভিসি রথতলা থেকে তালবাগিচা বাজার পর্যন্ত ধন্যবাদ যাত্রায় হাজার হাজার কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। ব্যাপক উৎসাহ দেখা যায় দলীয় কর্মী সমর্থকদের মধ্যে। হুডখোলা গাড়ির ওপরে দাঁড়িয়ে তিনি সমর্থকদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, আপনারা আমাকে আশীর্বাদ করেছেন; এ জন্য তিনি কৃতজ্ঞ।
দিলীপবাবু বলেন, কেন্দ্রীয় সরকারের সহায়তায় ভিবি-জিরামজি প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থান তৈরি করা হবে। ১২৫ দিনের কাজের মধ্যে স্থানীয় মানুষরা কাজ পাবে। আয় করতে পারবে। তিনি আরও জানান, এসআইআর (SIR) অসামঞ্জস্যের কারণে প্রায় ৬২ হাজার মানুষের নাম বাদ পড়ে গিয়েছিল; যদি তা না হত, তফাৎ আরও বাড়ত।
এদিন তিনি মেদিনীপুরের কৃতী সন্তান ও রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে উচ্চ প্রশংসা করেন। দিলীপবাবু বলেন, মেদিনীপুর তথা জঙ্গলমহলের মানুষের সেবায় রাজ্য মন্ত্রিসভার প্রথম দুটি পদ দেওয়া হয়েছে—যা স্থানীয়দের জন্য গৌরবের। তিনি আশা ব্যক্ত করেন, কয়েক দিনের মধ্যে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার ঘোষণা হবে এবং খড়্গপুরের সেবার কাজ আরও গতিশীল হবে।
স্থানীয় কর্মী ও সমর্থকরা বলছেন—প্রতিশ্রুতির বাস্তবায়ন হলে গ্রামীন কর্মসংস্থান ও পরিবারগুলোর আয় বাড়বে।

আরও রাজ্য খবর