বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

চাকরির আবেদনে বয়সসীমা বাড়ল, বিজ্ঞপ্তি জারি

প্রকাশিত: ১৮ মে, ২০২৬
চাকরির আবেদনে বয়সসীমা বাড়ল, বিজ্ঞপ্তি জারি
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি রাজ্যের বিভিন্ন সরকারি দফতর ও সংস্থার নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সরকারি সূত্রে জানানো হয়েছে, পরিবর্তিত নিয়ম মেনে আগামী নিয়োগ প্রক্রিয়ায় প্রযোজ্য বয়সসীমা আরো বাড়ানো হবে। যাতে যোগ্য প্রার্থীদের সুযোগ এবং আবেদনকারীর সংখ্যা বাড়ে।

এই সিদ্ধান্তের মূল কারণ হিসেবে বলা হয়েছে তৃণমূল জামানায় চাকরির বিজ্ঞপ্তি দিয়েও পরীক্ষা না হওয়া, স্বচ্ছ ভাবে নিয়ম না মেনে নিয়োগ সহ একাধিক দুর্নীতি। রবিবার বিজ্ঞপ্তি জারি করে অর্থদপ্তর জানিয়েছে গ্রুপ এ পদে চাকরি পাওয়ার জন্য আবেদন করার বয়সের উর্ধ্বসীমা বাড়িয়ে করা হল ৪১। গ্রুপ বি পদে তা ৪৪ বছর। গ্রুপ সি এবং ডি পদে ৪৫ বছর বয়স পর্যন্ত চাকরির আবেদন করা যাবে। এই নতুন নিয়ম ১১ মে থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। এর জন্য সার্ভিস রুলে প্রয়োজনীয় পরিবর্তন করেছে রাজ্য সরকার। 
এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে; বহু প্রার্থীর মনে বিষাদের অবসান ঘটবে বলে আশাবাদী প্রার্থীরা।

আরও রাজ্য খবর