বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

উচ্চ মাধ্যমিকে রামকৃষ্ণ মিশনের জয়জয়কার: মেধা তালিকার শীর্ষে নরেন্দ্রপুর ও পুরুলিয়া

প্রকাশিত: ১৫ মে, ২০২৬
উচ্চ মাধ্যমিকে রামকৃষ্ণ মিশনের জয়জয়কার: মেধা তালিকার শীর্ষে নরেন্দ্রপুর ও পুরুলিয়া
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর আরও একবার রাজ্যের শিক্ষা মানচিত্রে উজ্জ্বল হয়ে উঠল রামকৃষ্ণ মিশন। মেধা তালিকার প্রথম দশের মধ্যে থাকা ৬৪ জন ছাত্রছাত্রীর মধ্যে ১৮ জনই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের এবং ১৭ জন পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ছাত্র। এই অভূতপূর্ব সাফল্যের পর রাজ্যের শিক্ষামহলে নতুন করে চর্চিত হচ্ছে রামকৃষ্ণ মিশনের শৃঙ্খলা ও পঠনপাঠনের পদ্ধতি। 
এবারের উচ্চ মাধ্যমিকে রাজ্যের সম্ভাব্য প্রথম স্থানাধিকারী হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আদৃত পাল। ৫০০-র মধ্যে তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬ (৯৯.২ শতাংশ)। গত বছরের তুলনায় এবার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ফলাফল আরও নজরকাড়া। প্রথম দশের মধ্যে থাকা নরেন্দ্রপুরের ১৮ জন ছাত্রের মধ্যে দ্বিতীয় স্থানে ২ জন, তৃতীয় ও চতুর্থ স্থানে ১ জন করে এবং পঞ্চম স্থানে ২ জন ছাত্র রয়েছেন। প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ জানিয়েছেন, ছাত্রদের নিরবিচ্ছিন্ন মনঃসংযোগ এবং মোবাইল ফোন থেকে দূরে থাকাই এই দুর্দান্ত ফলের নেপথ্যের মূল রহস্য।  
জঙ্গলমহলের আলোকবর্তিকা হিসেবে পরিচিত পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ এবার কার্যত ইতিহাস তৈরি করেছে। রাজ্যের প্রথম দশের মেধা তালিকায় এই একটি স্কুল থেকেই স্থান পেয়েছেন ১৭ জন ছাত্র। স্কুলের জিষ্ণু কুন্ডু ৪৯৫ নম্বর পেয়ে রাজ্যে দ্বিতীয় হয়েছেন। এছাড়াও দেবপ্রিয় মাজি, তন্ময় মণ্ডল এবং প্রীতম বল্লভ ৪৯৪ নম্বর পেয়ে মেধা তালিকায় তৃতীয় স্থান দখল করেছেন। জেলা ভিত্তিক পারফরম্যান্সেও পুরুলিয়াকে টেনে তুলেছে এই মিশন। 
এক নজরে রামকৃষ্ণ মিশনের কৃতিরা (২০২৬) 
স্থান                   নাম                                     বিদ্যালয়                          প্রাপ্ত নম্বর
প্রথম            আদৃত পাল                    নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন               ৪৯৬
দ্বিতীয়           জিষ্ণু কুন্ডু                    পুরুলিয়া রামকৃষ্ণ মিশন                ৪৯৫
তৃতীয়          দেবপ্রিয় মাজি                   পুরুলিয়া রামকৃষ্ণ মিশন                ৪৯৪
তৃতীয়            তন্ময় মণ্ডল                    পুরুলিয়া রামকৃষ্ণ মিশন                ৪৯৪
তৃতীয়            প্রীতম বল্লভ                     পুরুলিয়া রামকৃষ্ণ মিশন               ৪৯৪

বরাবরের মতোই রহড়া রামকৃষ্ণ মিশন এবং অন্যান্য শাখা কেন্দ্রগুলো থেকেও ১০০ শতাংশ পাসের হার বজায় রয়েছে। মিশনের সন্ন্যাসীদের মতে, কেবল পাঠ্যবই নয়, বরং চরিত্র গঠন এবং নিয়মানুবর্তিতার ওপর গুরুত্ব দেওয়াই তাঁদের ছাত্রদের সাফল্যের মূল চাবিকাঠি। এবারের উচ্চ মাধ্যমিকে রাজ্যের সামগ্রিক পাসের হার ৯১.২৩ শতাংশ হলেও, রামকৃষ্ণ মিশনের শাখাগুলোতে প্রায় প্রতিটি ছাত্রই প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মিশনের এই গৌরবময় সাফল্যে অভিনন্দন জানিয়েছেন। আগামী দিনে এই কৃতি ছাত্ররা যাতে দেশের সেবায় নিয়োজিত হতে পারেন, সেটাই এখন মিশনের প্রার্থনা।