বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

বেসরকারি হাসপাতালের ভর্তি না নেওয়ার অভিযোগ, বিজেপিকে কড়া হুঁশিয়ারি মমতার

প্রকাশিত: ৩১ মে, ২০২৬
বেসরকারি হাসপাতালের ভর্তি না নেওয়ার অভিযোগ, বিজেপিকে কড়া হুঁশিয়ারি মমতার
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ সোনারপুরে নজিরবিহীন জনরোষের মুখে পড়ে আক্রান্ত হওয়ার পর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা নিয়ে শুরু হলো তীব্র রাজনৈতিক চাপানউতোর। গুরুতর জখম হওয়া সত্ত্বেও কলকাতার একের পর এক বড় বেসরকারি হাসপাতাল তাঁকে ভর্তি নিতে অস্বীকার করেছে বলে বিস্ফোরক অভিযোগ উঠেছে।  হাসপাতালগুলি প্রাথমিক চিকিৎসার পরেই অভিষেককে ছেড়ে দেয়। এই পরিস্থিতিতে তাঁকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে বিজেপির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল সূত্রের খবর, সোনারপুরে ডিম, জুতো এবং পাথরের বৃষ্টির আঘাতে আহত হওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বাইপাসের ধারের একটি নামী হাসপাতাল এবং পরবর্তীতে মধ্য কলকাতার আরেকটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, রাজনৈতিক চাপের কারণে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ভর্তি না করে কেবল প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়।
এই ঘটনার তীব্র নিন্দা করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে, অভিষেক গুরুতর আঘাত পেয়েছেন এবং তাঁর শরীরে রক্ত জমাট বাঁধার মতো সমস্যা তৈরি হয়েছে। কিন্তু বিজেপি নেতারা এবং পুলিশের কিছু উচ্চপদস্থ কর্মকর্তা প্রভাব খাটিয়ে চিকিৎসকদের ওপর চাপ সৃষ্টি করেছেন, যাতে অভিষেককে হাসপাতালে ভর্তি রাখা না হয়। 

অসুস্থ নেতার নিরাপত্তা ও স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, আপাতত বাড়িতেই ওর চিকিৎসা চলবে। বাড়ির চিকিৎসকদের পর্যবেক্ষণে স্যালাইন, অক্সিজেন যা যা প্রয়োজন, সব কিছুর ব্যবস্থা বাড়িতেই করা হবে। তিনি আরও জানিয়েছেন যে, যদি কলকাতার চিকিৎসায় পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে বা প্রয়োজন পড়ে, তবে উন্নত চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হায়দরাবাদে নিয়ে যাওয়া হবে।
 এই লড়াইয়ে তাঁরা পিছপা হবেন না বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।অন্যদিকে, বেসরকারি হাসপাতাল সূত্রের দাবি, পুঙ্খানুপুঙ্খ শারীরিক পরীক্ষা ও স্ক্যান করার পর জানা গেছে যে অভিষেকের আঘাত প্রাণঘাতী বা মারাত্মক কিছু নয়। তাঁর শরীরে কোনো বড় ফ্র্যাকচার বা অভ্যন্তরীণ রক্তক্ষরণ মেলেনি, তাই তাঁকে হাসপাতালে ভর্তি করার দরকার পড়েনি। 
তবে এই নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে বাগযুদ্ধ তুঙ্গে উঠেছে। তৃণমূল যেখানে একে "বিজেপি আশ্রিত গুণ্ডাদের পরিকল্পিত খুনের চেষ্টা" বলে অভিহিত করছে, সেখানে গেরুয়া শিবির এটিকে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ বলে দাবি করেছে।

আরও রাজ্য খবর