বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

দম্পতিদের নতুন পছন্দ আধুনিক ‘টোলিয়ামোরি’ সম্পর্ক

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬
দম্পতিদের নতুন পছন্দ আধুনিক ‘টোলিয়ামোরি’ সম্পর্ক
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্বামী বা স্ত্রী অন্য কারও সঙ্গে প্রেম করছেন কিংবা লিপ্ত রয়েছেন যৌন সম্পর্কে, অথচ তা জেনেও সম্পর্কে কোনও ভাঙন ধরছে না— আধুনিক দাম্পত্যের এই নতুন রূপের নামই ‘টোলিয়ামোরি’। বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কোনও প্রকাশ্য ঝগড়া বা অশান্তিও হয় না। অনেকে যেমন বাস্তব পরিস্থিতির কথা ভেবে এই বিষয়ে চুপ করে থাকেন, তেমনই আবার অনেকেই ইচ্ছাকৃতভাবে সঙ্গীর এই বিবাহবহির্ভূত সম্পর্ক এড়িয়ে যান। ইদানীংকালে বহু আধুনিক দম্পতিই বেছে নিচ্ছেন সম্পর্কের এই অদ্ভুত সমীকরণ।

আমেরিকান লেখক তথা কনটেন্ট ক্রিয়েটর ড্যান স্যাভেজ প্রথম এই ‘টোলিয়ামোরি’ শব্দটি ব্যবহার করেন। ইংরেজি দুটি শব্দ ‘টোলারেট’ (সহ্য করা) এবং ‘পলিআমরি’ (একাধিক প্রেমের সম্পর্ক)— এই দুইয়ের মেলবন্ধনেই তৈরি হয়েছে নতুন এই শব্দবন্ধ। তার পর থেকেই বিশ্বজুড়ে সম্পর্কের এই নতুন সংজ্ঞা নিয়ে জোরদার চর্চা ও বিতর্ক শুরু হয়েছে।
মনোবিদদের একাংশের মতে, এটি কেবল একটি নতুন হুজুগে শব্দ নয়। বরং এটি আধুনিক দাম্পত্যের এমন এক ধূসর দিক, যা এতদিন সমাজ ও লোকচক্ষুর আড়ালে ছিল, কিন্তু এখন তা ধীরে ধীরে প্রকাশ্যে আসছে। তবে বিশেষজ্ঞরা স্পষ্ট জানিয়েছেন, নামের মধ্যে মিল থাকলেও ‘পলিআমরি’ এবং ‘টোলিয়ামোরি’ কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয়। পলিআমরিতে যেখানে পারস্পরিক সম্মতিতে একাধিক খোলামেলা সম্পর্ক রাখা হয়, টোলিয়ামোরির ক্ষেত্রে কিন্তু সঙ্গী বিষয়টি মেনে নিতে বাধ্য হন বা কেবল সহ্য করে মানিয়ে নেন। আধুনিক সমাজে জটিল মানসিকতা এবং একাকীত্বই এই ধরনের সম্পর্ক বেছে নেওয়ার প্রধান অনুঘটক হয়ে উঠছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।