বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

দীক্ষা দেওয়ার নামে তারাপীঠে তরুণীকে অচৈতন্য করে ‘বিয়ে’, ধৃত অঘোরী তান্ত্রিক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
দীক্ষা দেওয়ার নামে তারাপীঠে তরুণীকে অচৈতন্য করে ‘বিয়ে’, ধৃত অঘোরী তান্ত্রিক
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: তন্ত্রসাধনায় দীক্ষা দেওয়ার নাম করে এক যুবতীকে তারাপীঠে নিয়ে গিয়ে অচৈতন্য করে বিয়ে এবং যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার হলেন এক স্বঘোষিত অঘোরী তান্ত্রিক। ধৃতের নাম তন্ময় ঘোষ ওরফে তারকনাথ কাপালিক ওরফে অঘোরী তান্ত্রিক। উত্তর ২৪ পরগনার সোদপুর থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত তান্ত্রিককে ইতিমধ্যেই আদালতে পেশ করে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, কোচবিহারের বাসিন্দা ওই তরুণীর আধ্যাত্মিক ও তন্ত্রসাধনার বিষয়ে গভীর আগ্রহ ছিল। সেই সূত্রেই সমাজমাধ্যমে সোদপুরের বাসিন্দা তন্ময় ওরফে অঘোরী তান্ত্রিকের সঙ্গে তাঁর যোগাযোগ হয়। অভিযোগ, তরুণীকে দীক্ষা দেওয়ার অছিলায় কোচবিহার থেকে ডেকে প্রথমে তারাপীঠে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি হোটেলে তরুণীকে একটি পানীয় খেতে দেওয়া হয়েছিল। সেই পানীয় খাওয়ার পরেই তিনি জ্ঞান হারান। অভিযোগ, তরুণীর অচৈতন্য অবস্থার সুযোগ নিয়ে তাঁর গলায় মালাবদল করে জোরপূর্বক ‘বিয়ে’ করে ধৃত তান্ত্রিক। এরপর তাঁর ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ।
পরবর্তীকালে জ্ঞান ফিরলে ওই তরুণী তান্ত্রিকের আসল রূপ, পূর্বের বিবাহিত জীবন এবং অসৎ উদ্দেশ্য বুঝতে পারেন। তিনি এই ফাঁদ থেকে বেরনোর চেষ্টা করতেই ওই তান্ত্রিক তাঁর ব্যক্তিগত জীবনের কিছু সংবেদনশীল ছবি ও ভিডিও সমাজমাধ্যমে ফাঁস করে দেওয়ার হুমকি দিতে শুরু করে। লাগাতার ব্ল্যাকমেলের হাত থেকে বাঁচতে শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা। অভিযোগ পেয়েই তদন্তে নেমে পুলিশ সোদপুরে হানা দিয়ে অভিযুক্ত অঘোরী তান্ত্রিককে পাকড়াও করে। এই চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আরও হট টপিক