বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

শান্তির মণিটি অন্তরে

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬
শান্তির মণিটি অন্তরে
সন্দীপ সিনহাসন্দীপ সিনহা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

যুগ যুগ ধরে মানুষ শান্তির জন্য আকুল আকাঙ্ক্ষা জানিয়ে আসছে—বিশ্ব শান্তি, জাতীয় শান্তি, সামাজিক শান্তি এবং ব্যক্তিগত শান্তি। লিও টলস্টয় লিখেছেন —একটি মাত্র জিনিসেরই আমাদের প্রয়োজন : সহজ সরল এবং স্বচ্ছ সত্য সম্পর্কে আমাদের জ্ঞান ; এই জ্ঞানটি আমাদের সকলের মধ্যেই বর্তমান আছে। তা যেন ধর্ম এবং বিজ্ঞানের কুসংস্কারের দ্বারা প্রচ্ছন্ন ও স্তব্ধ না হয়ে যায় ; এই সত্যটিই আমাদের জীবনের মূল্যবোধের পরিচায়ক—এই মূল্যবোধের স্বরূপ—এ হল প্রেমের বা ভালোবাসার নিয়ম। এই প্রেমই সকলের ব্যক্তিগত জীবনে এবং মানব সমাজের সমষ্টিগত জীবনে সর্বশ্রেষ্ঠ সুখ ও আনন্দ নিয়ে আসে।" কোন সমাজের মান নির্ণীত হয় সেই সমাজের ব্যক্তিদের দ্বারা। কোন সমাজে স্বার্থপর ভাবনার দ্বারা অসাম্যের ভাব বর্ধিত হয়, সেই ভাবকে সংযত রাখতে হবে। যে শক্তি সমাজকে সংহত এবং সংবদ্ধ করে রাখে, তা হল একটা নৈতিক শক্তি—ধর্ম। ধর্ম হলো অন্যের কল্যাণের কথা চিন্তা করা। যখন মানুষের অন্তরস্থিত এই গভীর মূল্যবোধ প্রকাশিত এবং বর্ধিত হয়, তখনই তা হয় পরার্থে আত্মবলিদান। ভোগবাদ অবদমিত না হলে এবং নিজের মধ্যে আত্মার অস্তিত্বকে স্বীকার করা না হলে আত্মোৎসর্গ করার আদর্শ আসে না। যদি জনসাধারণ ইন্দ্রিয়সম্ভোগ এবং অর্থকেই অধিক মূল্যবান বলে মনে করে তাহলে সমগ্র সমাজই ভোগবাদী হয়ে উঠবে। চিরন্তন শান্তির মণিটি আমাদের সকলের অন্তরেই নিহিত আছে। প্রয়োজন শুধুমাত্র সেটিকে আবিষ্কার করা। যদি আমরা অন্তরে শান্তির সন্ধান না পাই, তাহলে বাইরে শান্তি লাভের চেষ্টা বৃথা। তাই স্বামী বিবেকানন্দ বলেছেন : শুধুমাত্র আত্মজ্ঞান লাভের দ্বারাই আমাদের অভাববোধ চিরকালের মতো দূরীভূত হতে পারে। একমাত্র আধ্যাত্মিক জ্ঞানই চিরকালের মতো আমাদের সব দুঃখ ও অভাবকে দূর করতে পারে—অন্য সব জ্ঞান আমাদের অভাবকে ক্ষণকালের জন্য মাত্র নিবৃত্ত করতে পারে। অনাসক্তি এবং ত্যাগের মাধ্যমেই শান্তি আসে। এটি শুধুমাত্র একটা হৃদয়ের আবেগ নয় বরং এ হলো হৃদয়ের আবেগ এবং প্রবৃত্তিকে রোধ করা।