বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

সাংবাদিকদের ওপর হামলা, হুঁশিয়ারি শুভেন্দুর

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬
সাংবাদিকদের ওপর হামলা, হুঁশিয়ারি শুভেন্দুর
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিট কাণ্ডের বিরোধিতার নামে বাম ছাত্র সংগঠনের ডাকা মিছিলকে কেন্দ্র করে শুক্রবার রণক্ষেত্রের চেহারা নিল ধর্মতলা চত্বর। আন্দোলনকারীদের ছোঁড়া জুতো এবং জলের বোতলে গুরুতর জখম হলেন বেশ কয়েকজন সংবাদমাধ্যমের কর্মী। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, আহত সাংবাদিকদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করতে হয়। এই ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শুক্রবার দিল্লির ‘ককরোচ জনতা পার্টি’কে সমর্থন জানিয়ে এই প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল বাম ছাত্র সংগঠন। কিন্তু মিছিলের শেষভাগে শুরু হয় চরম বিশৃঙ্খলা। অভিযোগ, আন্দোলনকারীদের ভিড়ে মিশে যাওয়া কিছু ‘বহিরাগত’ আচমকাই পুলিশ এবং কর্তব্যরত সাংবাদিকদের ওপর চড়াও হয়। নির্বিচারে চালানো হয় হামলা। লাঞ্ছিত হন চিত্রসাংবাদিকরাও।
রাতেই এসএসকেএম হাসপাতালে জখম সাংবাদিকদের দেখতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ‘আসল’ তৃণমূলের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। কড়া সুরে তিনি বলেন, “কটা দিন অপেক্ষা করুন, ওদের কী করতে হয়, আমি জানি। এই ‘শুক্রবারি’দের দেখিয়ে দেব।”
রাজনৈতিক মহলের মতে, প্রতিবাদের নামে এই ধরনের ‘জঙ্গিপনা’ এবং সংবাদমাধ্যমের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রশাসন ইতিমধ্যেই হামলাকারীদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করেছে। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছে রাজ্য সরকার।