বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

রামপুরহাটে একটি সংস্থার কর্ণধরের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬
রামপুরহাটে একটি সংস্থার কর্ণধরের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা, রামপুরহাট: বীরভূমের রামপুরহাট-১ ব্লকের হস্তিকতা গ্রামে অবস্থিত একটি পাভের ব্লক প্রস্তুতকারক সংস্থার কর্ণধর সুমিত বসাক (বাসিন্দা: বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর)-এর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বাসিন্দা সুমিত বসাক প্রায় দুই বছর আগে রামপুরহাট-১ ব্লকের হস্তিকতা গ্রামে সান ফ্ল্যাশ ব্রিকস পেভার ব্লক ম্যানুফ্যাকচারিং কারখানা গড়ে তোলেন। স্থানীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তিনি দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

মঙ্গলবার (২৮ জুলাই, ২০২৬) দুপুরের পর কারখানার অফিস কক্ষে তাঁকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পাওয়া যায়। খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য দেহটি রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর পুলিশ কারখানা চত্বরটি সিল করে দেয় এবং নিরাপত্তার স্বার্থে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। কী কারণে এই মৃত্যুর ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি। একইভাবে স্থানীয় বাসিন্দারাও এ বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাননি।

পুলিশ সূত্রে জানা গেছে, ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

আরও হট টপিক