বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

প্রশাসনের উদ্যোগে সংস্কার শুরু রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতুর, সাধুবাদ জানালেন নিত্যযাত্রীরা

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬
প্রশাসনের উদ্যোগে সংস্কার শুরু রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতুর, সাধুবাদ জানালেন নিত্যযাত্রীরা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

রিচা দত্ত, মুর্শিদাবাদ: অবশেষে সংস্কারের মুখ দেখল রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু। প্রশাসনের নির্দেশে আজ থেকে শুরু হল দুদিনব্যাপী সেতু সংস্কারের কাজ।

 

স্থানীয় নিত্যযাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই অবহেলিত অবস্থায় পড়ে ছিল জেলার এই প্রধান যোগাযোগকারী সেতু। সেতুর বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত, ভাঙাচোরা অবস্থা। ফলে জীবনের ঝুঁকি নিয়ে ছোট গাড়ি থেকে বড় গাড়ি, সকলকেই যাতায়াত করতে হতো। যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা ছিল।

 

এই পরিস্থিতিতে প্রশাসন দুদিনের জন্য সেতু বন্ধ রেখে সংস্কারের উদ্যোগ নেওয়ায় খুশি নিত্যযাত্রীরা।

 

দুদিন সেতু বন্ধ থাকায় সাময়িক ভোগান্তি হলেও দীর্ঘমেয়াদী সুরাহার কথা ভেবে প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। যাত্রীদের মতে, সেতুটির অবস্থা এতটাই খারাপ ছিল যে সংস্কার অত্যন্ত জরুরি ছিল। প্রশাসন অবশেষে সেই কাজে হাত দেওয়ায় স্বস্তি ফিরেছে এলাকায়।