বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

গঙ্গারামপুরে আধুনিক তাঁত টেক্সটাইল হাবের পরিকল্পনা

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬
গঙ্গারামপুরে আধুনিক তাঁত টেক্সটাইল হাবের পরিকল্পনা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ দিনাজপুর: গুজরাত মডেলের ধাঁচে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে একটি আধুনিক তাঁত টেক্সটাইল হাব গড়ে তোলার বড়সড় পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যে এই মেগা প্রকল্পের জন্য উপযুক্ত সরকারি জমিও চিহ্নিত করা হয়ে গিয়েছে। দীর্ঘদিন ধরে ধুঁকতে থাকা গঙ্গারামপুরের ঐতিহ্যবাহী তাঁতশিল্পকে পুনরুজ্জীবিত করতেই প্রশাসনের এই বিশেষ উদ্যোগ বলে জানা গিয়েছে।

ডবল ইঞ্জিন সরকারের প্রধান লক্ষ্য, আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে জেলার অর্থনীতিকে আরও চাঙ্গা করা এবং প্রান্তিক শিল্পীদের সরাসরি সরকারি সুযোগ-সুবিধার আওতায় নিয়ে আসা। বর্তমান বাজারের তীব্র প্রতিযোগিতায় পিছিয়ে পড়া তাঁতিদের ঘুরে দাঁড় করাতে এই হাবে আধুনিক প্রশিক্ষণ, উন্নত যন্ত্রপাতি, নতুন ডিজাইনের বিকাশ ও সরাসরি বিপণনের সুবর্ণ সুযোগ করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রশাসন সূত্রে খবর, গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়ের বিশেষ উদ্যোগে শহরের ১৬ নম্বর ওয়ার্ড, গচিহার এবং কৃষি দপ্তরের মোট তিনটি সরকারি জমি চিহ্নিত করা হয়েছে। প্রতিটি জমির আয়তন প্রায় ২০ একর। জেলা প্রশাসনের মাধ্যমে রাজ্যের শিল্প দপ্তরে এই জমির বিস্তারিত খতিয়ান ও জাতীয় মানের টেক্সটাইল হাব গড়ে তোলার চূড়ান্ত প্রস্তাব পাঠানো হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে জেলার কয়েক হাজার তাঁতশিল্পী নতুন দিশা পাবেন বলে আশা করা হচ্ছে।