বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

টাকা তোলায় নতুন নিয়ম ডাকঘরে

প্রকাশিত: ৮ মে, ২০২৬
টাকা তোলায় নতুন নিয়ম ডাকঘরে
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা: টাকা তোলা ক্ষেত্রে এবার নতুন নিয়ম এলো ডাকঘরে। ই-কেওয়াইসি বা আধার যাচাইকরণের মাধ্যমে টাকা তোলার ক্ষেত্রে এই নিয়মে বদল এনেছে ডাক বিভাগ। ভাউচার ছাড়া (পে-ইন-স্লিপ বা উইথড্রল ফর্ম) যদি ই-কেওয়াইসির মাধ্যমে গ্রাহক ডাকঘর থেকে টাকা তোলেন, তাহলে তিনি এখন সর্বাধিক পাঁচ হাজার টাকা পর্যন্ত তুলতে পারেন। নতুন নির্দেশিকায় ভাউচার স্লিপ ছাড়া শুধুমাত্র আধার যাচাইকরণের মাধ্যমে টাকা তোলার ক্ষেত্রে সর্বাধিক সীমা পাঁচ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। যদি ভাউচার ছাড়া শুধুমাত্র আধার যাচাইকরণের মাধ্যমে কোনো গ্রাহক টাকা জমা করতে চান, এবার সেক্ষেত্রে অঙ্কের কোনো সীমারেখা টানা হবে না। নতুন এই নিয়মের ফলে গ্রাহকদের সুবিধা হবে বলেই মনে করছেন কর্তৃপক্ষ।