বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

নিউটাউনে ৪০০ আসনের নয়া বিধানসভা ভবন

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬
নিউটাউনে ৪০০ আসনের নয়া বিধানসভা ভবন
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্রের আসন পুনর্বিন্যাস (ডিলিমিটেশন) ও মহিলা সংরক্ষণ বিল কার্যকর হলে পশ্চিমবঙ্গের বিধানসভা কেন্দ্রের সংখ্যা ২৯৪ থেকে বেড়ে ৪০০ বা তারও বেশি হতে পারে। কিন্তু বর্তমান ঐতিহ্যবাহী হেরিটেজ ভবনে একসঙ্গে এতজন বিধায়কের বসার পর্যাপ্ত স্থান নেই। এই ভবিষ্যৎ পরিকাঠামোর কথা মাথায় রেখে একটি সম্পূর্ণ নতুন ও আধুনিক বিধানসভা ভবন তৈরি করা হবে বলে শনিবার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বাজেট অধিবেশনের ধন্যবাদ জ্ঞাপন ভাষণে মুখ্যমন্ত্রী জানান, দিল্লির নতুন সংসদ ভবনের আদলেই এই নয়া বহুতল ভবন তৈরি করা হবে। সূত্রের খবর, রাজারহাট-নিউটাউনে প্রায় ৪০ একর চিহ্নিত জমিতে এই প্রস্তাবিত নতুন বিধানসভা চত্বর গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যেখানে মূল ভবনের পাশাপাশি বিধায়কদের জন্য আবাসন এবং বিধানসভা সচিবালয়ও থাকবে। স্পিকার রথীন্দ্রনাথ বসুকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী অনুরোধ জানান, তিনি যেন দ্রুত পিডব্লিউডি (PWD) আধিকারিক ও সর্বদলীয় প্রতিনিধিদের সঙ্গে নিয়ে ওই নির্দিষ্ট জমিটি পরিদর্শন করে আসেন এবং প্রাথমিক মাস্টার প্ল্যান তৈরির কাজ শুরু করে দেন।
বিরোধী দলের সদস্যদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, নতুন ভবন নির্মাণের জন্য রাজ্য সরকারের তহবিলে টাকার কোনো অভাব হবে না। অর্থমন্ত্রীকে সাক্ষী রেখে তিনি এই বিষয়ে পূর্ণ নিশ্চয়তা দেন। বর্তমান ঐতিহাসিক বিধানসভা ভবনটিকে হেরিটেজ স্ট্রাকচার হিসেবে সংরক্ষণ করা হবে এবং সেখানে পরবর্তীতে কী কাজ হবে তা পরে সর্বসম্মতভাবে স্থির করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলের মতে, রাজ্যের আসন সংখ্যা বৃদ্ধির ইঙ্গিত দিয়ে আগেভাগেই এই প্রশাসনিক পরিকাঠামো প্রস্তুত করার উদ্যোগ অত্যন্ত সুদূরপ্রসারী।