বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

জ্ঞানেশ কুমারের গ্রেপ্তারি ও পুনর্নির্বাচনের দাবিতে সরব মমতা

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬
জ্ঞানেশ কুমারের গ্রেপ্তারি ও পুনর্নির্বাচনের দাবিতে সরব মমতা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: জাতীয় নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ বিরোধের খবর প্রকাশ্যে আসতেই ভোটার তালিকার বিশেষ তীব্র পুনর্নির্বাচন বা ‘এসআইআর’ (SIR) ইস্যুতে দেশের রাজনৈতিক মহলে তীব্র তোলপাড় শুরু হয়েছে। এই আবহে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে গ্রেপ্তারি এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের দাবি তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার একটি ভিডিও বার্তায় নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তীব্র আক্রমণ শানান তিনি।

ভোটার তালিকা সংশোধন নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সাথে অন্য দুই নির্বাচন কমিশনারের মতবিরোধের রিপোর্ট সামনে আসার পরেই সুর চড়িয়েছেন মমতা। জ্ঞানেশ কুমারকে নিশানা করে তিনি বলেন, “আমাদের ভোট ফিরিয়ে দিন। বাংলার ভোট লুট করা হয়েছে। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছেন জ্ঞানেশ কুমার।” তাঁর দাবি, যে যে রাজ্যে এসআইআর-এর মাধ্যমে ভোট পরিচালনা করা হয়েছে, সেখানে পুরনো ভোটার তালিকার ভিত্তিতে নতুন করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, কমিশন সম্পূর্ণভাবে বিজেপির অঙ্গুলিহেলনে কাজ করেছে এবং বাংলা দখলে সাহায্য করেছে। এই ঘটনাকে দেশের ইতিহাসের অন্যতম বড় কেলেঙ্কারি বলে উল্লেখ করে তিনি স্পষ্ট জানান, জ্ঞানেশ কুমারের আর পদে থাকার কোনো নৈতিক অধিকার নেই। তাঁর হুঁশিয়ারি, “আপনাকে ইমপিচমেন্ট নয়, গ্রেপ্তার করতে হবে।” আর যদি অবিলম্বে গ্রেপ্তার না করা হয়, তবে যুব, তরুণ ও মা-বোনেরা দেশজুড়ে বৃহত্তর আন্দোলনে নামবেন। অন্যদিকে, নির্বাচন কমিশন অবশ্য সমস্ত সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছে বলে দাবি করেছে।