বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

হাসপাতালের গেটেই প্রতারণা, মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অভিযানে ধরা পড়ল ৩ জন

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬
হাসপাতালের গেটেই প্রতারণা, মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অভিযানে ধরা পড়ল ৩ জন
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

রিচা দত্ত, মুর্শিদাবাদ: চিকিৎসা করাতে এসে রোগীরা যেখানে ভরসা রাখেন, সেই হাসপাতালের গেটের সামনেই চলছিল প্রতারণা।

লালবাগ মহকুমা হাসপাতালের সামনে ৩টি প্যাথলজি সেন্টার বছরের পর বছর ধরে অনুমোদন ছাড়াই চলছিল বলে অভিযোগ। খবর পেয়ে মঙ্গলবার অভিযানে নামেন জেলা মুখ্য স্বাস্থ্য অধিকারী ড. সন্দীপ সান্যাল। সাথে ছিলেন লালবাগ মহকুমা শাসক পূজা মিনা ও স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। অভিযানে ৩টি সেন্টারের ৩ জন কর্মীকে আটক করা হয়। পরে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আধিকারিক জানান, "রোগীদের ঠকিয়ে টাকা নেওয়া হচ্ছিল। বিনা লাইসেন্সে টেস্ট করা হচ্ছিল। এটা স্বাস্থ্য পরিষেবার নামে অপরাধ।" 
আটকদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। সেন্টারগুলি সিল করা হয়েছে।এই ঘটনার পর রোগী ও তাঁদের পরিবারের মধ্যে স্বস্তি ফিরেছে। পুলিশ ও স্বাস্থ্য দফতর জানিয়েছে, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।