বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

ইরানের উপর কুয়েত ও বাহরিনের পাল্টা মার

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬
ইরানের উপর কুয়েত ও বাহরিনের পাল্টা মার
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: লাগাতার আক্রমণের শিকার হওয়ার পর এবার ধৈর্যের বাঁধ ভাঙল মধ্যপ্রাচ্যের দুই দেশ কুয়েত ও বাহরিনের। প্রতিরক্ষা বজায় রাখার নীতি ঝেড়ে ফেলে এই প্রথমবার সর্বশক্তি দিয়ে ইরানের ওপর পাল্টা বিমান হামলা চালাতে শুরু করেছে তারা। মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর এক চাঞ্চল্যকর রিপোর্টে দাবি করা হয়েছে, সংযুক্ত আরব আমিরশাহি (UAE) ও সৌদি আরবের পরোক্ষ সাহায্যে ইরানের মূল ভূখণ্ডের ড্রোন ও মিসাইল স্টোরেজ এবং একাধিক সেনাঘাঁটি লক্ষ্য করে এই বোমাবর্ষণ করা হয়েছে।

আমেরিকার সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই কুয়েত এবং বাহরিনে থাকা মার্কিন সেনাঘাঁটিগুলিকে লাগাতার নিশানা করছিল ইরান। এতদিন পর্যন্ত মধ্যপ্রাচ্যের এই দুই দেশ মূলত আত্মরক্ষামূলক নীতি নিয়ে চলছিল এবং ইরানের দিক থেকে ধেয়ে আসা মিসাইল ও ড্রোন মাঝ আকাশেই ধ্বংস করছিল। তবে অতি সম্প্রতি জল শোধনাগার এবং আমাজন ডেটা সেন্টারের মতো স্পর্শকাতর অসামরিক পরিকাঠামোয় ইরানের ড্রোন হামলার পরেই সিদ্ধান্ত বদল করে কুয়েত ও বাহরিন। নিজেদের ছোট কিন্তু আধুনিক যুদ্ধবিমান নিয়ে তারা সরাসরি ইরানের বুকে প্রত্যাঘাত হানে। এই অভিযানে সংযুক্ত আরব আমিরশাহি ও সৌদি আরব তাদের যুদ্ধবিমানকে প্রয়োজনীয় ডিফেন্সিব এয়ার কভার এবং অত্যন্ত নিখুঁত গোয়েন্দা তথ্য (ইন্টেলিজেন্স) দিয়ে সাহায্য করেছে। 
কুয়েত ও বাহরিন পাল্টা যুদ্ধংদেহী মনোভাব নিলেও মধ্যপ্রাচ্যের বাকি আরব দেশগুলি এখনও এই সংঘাত থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছে। ওমান এবং কাতারের মতো রাষ্ট্রগুলি বরাবরই ইরান ও পশ্চিমী দুনিয়ার মধ্যে একটি ভারসাম্য বজায় রেখে চলে। ফলে তারা সরাসরি কোনও পক্ষ নেয়নি। অন্যদিকে, ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে বিপর্যস্ত জর্ডানও এখনও পর্যন্ত কোনও রকম পাল্টা সামরিক আক্রমণ শানায়নি। তবে কুয়েত ও বাহরিনের এই নজিরবিহীন প্রত্যাঘাতের জেরে সমগ্র পারস্য উপসাগরীয় অঞ্চলে যে পুরোদস্তুর যুদ্ধের মেঘ ঘনিয়ে এসেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।