বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

স্পিকারকে অপমানের অভিযোগ, কুণালের বিরুদ্ধে নোটিস

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬
স্পিকারকে অপমানের অভিযোগ, কুণালের বিরুদ্ধে নোটিস
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পরপর দু’দিন বিধানসভার স্পিকারের চেয়ারকে অবমাননা করার গুরুতর অভিযোগ উঠল বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের বিরুদ্ধে। এই ঘটনার জেরে শুক্রবার বিধানসভায় তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনলেন পরিষদীয় মন্ত্রী শংকর ঘোষ। পরিষদীয় মন্ত্রীর দাবি, বিধায়কের এই ধরনের আচরণ অত্যন্ত নিন্দাজনক এবং তা সংসদের মর্যাদাকে ক্ষুণ্ন করে। শংকর ঘোষের আনা এই স্বাধিকার ভঙ্গের নোটিসটি গ্রহণ করা হয়েছে বলে এদিন জানান অধ্যক্ষ রথীন্দ্র ঘোষ। অবশ্য এই নোটিস গ্রহণের পর গত দু’দিনের অনভিপ্রেত ঘটনার জন্য বিধানসভায় দুঃখপ্রকাশ করেছেন বিধায়ক কুণাল ঘোষ।

গত বুধ ও বৃহস্পতিবার ধরে ‘কালীঘাট তৃণমূল’ এবং ঋতব্রত শিবিরের মধ্যে টানাপোড়েনকে কেন্দ্র করে বিধানসভায় তীব্র জটিলতা তৈরি হয়। ঘটনার সূত্রপাত গত বুধবার। সেদিন তালিকায় নাম থাকা সত্ত্বেও বক্তব্য রাখতে না দেওয়ার অভিযোগে সরব হন বিধায়ক কুণাল ঘোষ। এই নিয়ে বিধানসভার ভেতরে রীতিমতো ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুধবারই কুণালকে সাময়িক সাসপেন্ড করা হয় এবং মার্শাল ডেকে তাঁকে অধিবেশন কক্ষ থেকে বের করে দেওয়া হয়।
সেই ঘটনার রেশ টেনেই বৃহস্পতিবার ফের উত্তাল হয়ে ওঠে বিধানসভার অধিবেশন। বৃহস্পতিবার অধিবেশন শুরুর পরপরই শোভনদেব চট্টোপাধ্যায় স্পিকারকে উদ্দেশ্য করে বলেন, “গতকালের ঘটনা নিয়ে আমার কিছু বলার আছে।” পালটা জবাবে স্পিকার রথীন্দ্র ঘোষ বলেন, “কী আবার বলবেন? গতকালের ঘটনা অত্যন্ত কলঙ্কজনক।” স্পিকারের মুখ থেকে ‘কলঙ্কজনক’ শব্দটি শোনার পরেই তীব্র ক্ষুব্ধ হন ‘কালীঘাট তৃণমূল’-এর বিধায়করা। তাঁরা এই শব্দের তীব্র প্রতিবাদ জানিয়ে হইচই শুরু করেন। এই টানা দু'দিনের অশান্তি ও স্পিকারের আসনকে অবমাননার জেরে অবশেষে শুক্রবার কুণাল ঘোষের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনেন পরিষদীয় মন্ত্রী।