বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

জন্মের শংসাপত্র দিতে পারবেন না পঞ্চায়েত-পুরপ্রধান

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬
জন্মের শংসাপত্র দিতে পারবেন না পঞ্চায়েত-পুরপ্রধান
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের জন্ম শংসাপত্র (বার্থ সার্টিফিকেট) নিয়ে বড়সড় সংস্কারের পথে হাঁটল শুভেন্দু অধিকারী সরকার। পঞ্চায়েত প্রধান ও পুরসভার চেয়ারম্যানদের হাত থেকে এই শংসাপত্র দেওয়ার ক্ষমতা কেড়ে নিয়ে তা সম্পূর্ণভাবে সরকারি আধিকারিকদের হাতে ন্যস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য মন্ত্রিসভা ইতিমধ্য়েই এই প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে।

বাম আমলে ১৯৯৭ সালে তৎকালীন রাজ্য সরকার প্রথমবার সরকারি আধিকারিকদের হাত থেকে জন্ম শংসাপত্র দেওয়ার এই ক্ষমতা পঞ্চায়েত প্রধানদের হাতে তুলে দিয়েছিল। এর পর ২০০০ সালে পুরসভার মেয়র বা চেয়ারম্যানদেরও এই একই ক্ষমতা দেওয়া হয়। প্রায় আড়াই দশক পর সেই নিয়মে আমূল বদল আনছে বর্তমান রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, ভোটার তালিকা সংশোধনের জন্য নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) পর্ব সহ সাম্প্রতিক বিভিন্ন সময়ে জন্ম শংসাপত্র বিলিতে বিস্তর গরমিল ও জালিয়াতির অভিযোগ সামনে এসেছে। তার প্রেক্ষিতেই এই ক্ষমতার রদবদল ঘটানো হচ্ছে।
বৃহস্পতিবার রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল স্পষ্ট জানিয়েছেন, "এবার থেকে কেবল সরকারি আধিকারিকেরাই এই শংসাপত্র দেবেন। স্বাস্থ্য দপ্তর গোটা রাজ্যে এই বিষয়ে কেন্দ্রীয়ভাবে খুব দ্রুত বিজ্ঞপ্তি জারি করবে।" মুখ্যসচিব আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, "যদি কোনও আধিকারিক এই কাজে বেআইনি বা অবৈধ পদক্ষেপ করেন, তবে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।" মূলত ভুয়ো নথির কারবার রুখতে এবং প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতেই এই কড়া পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।