বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

হরিহরপাড়ায় যাত্রীবোঝাই বাস উল্টে আহত ২০

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬
হরিহরপাড়ায় যাত্রীবোঝাই বাস উল্টে আহত ২০
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

মানালি দত্ত, মুর্শিদাবাদ- হরিহরপাড়ায় যাত্রীবোঝাই বাস উল্টে আহত হলেন প্রায় ২০ জন যাত্রী। ঘটনাটি ঘটেছে হরিহরপাড়ার মামদালিপুর এলাকায়।

জানা গিয়েছে, বুধবার সন্ধ্যা ৭টা নাগাদ ভাকুড়ি থেকে আমতলার দিকে যাচ্ছিল বাসটি। সেই সময় দ্রুত গতিতে থাকা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নয়ানজুলিতে উল্টে যায়।

বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই বাসের ভিতর থেকে যাত্রীদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত প্রায় ২০ জন আহত হয়েছেন। আহতদের হরিহরপাড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।