বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

পিএসি চেয়ারম্যান পদের দৌড়ে ফিরহাদ হাকিম

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬
পিএসি চেয়ারম্যান পদের দৌড়ে ফিরহাদ হাকিম
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি) গঠন ও তার চেয়ারম্যান পদকে কেন্দ্র করে 'কালীঘাট তৃণমূল' এবং 'ঋতব্রত শিবির'-এর মধ্যে অভ্যন্তরীণ টানাপোড়েন চরম আকার ধারণ করেছে। পিএসি-র মোট ২০টি আসনের জন্য ইতিমধ্যেই ২০ জন বিধায়কের মনোনয়নপত্র জমা পড়েছে। তবে রাজনৈতিক মহলে সবচেয়ে বড় গুঞ্জন, এবার পিএসি-র শীর্ষপদে বসানো হতে পারে ঋতব্রত শিবিরের অন্যতম হেভিওয়েট তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে। আর তেমনটা হলে, কমিটির রাশ নিজেদের হাতে রাখার লড়াইয়ে 'কালীঘাট তৃণমূল'কে কার্যত ব্রাত্যই থেকে যেতে হবে।

বিধানসভার অলিখিত ঐতিহ্য অনুযায়ী, পিএসি চেয়ারম্যানের পদটি সাধারণত প্রধান বিরোধী দলের কোনও বিধায়ককে দেওয়া হয়। তবে অতীতে খাতায়-কলমে বিজেপিতে থাকা অথচ তৃণমূল ঘনিষ্ঠ মুকুল রায়কে এই পদে বসিয়ে নজিরবিহীন বিতর্ক তৈরি করেছিল শাসকদল। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, এবারও 'কালীঘাট তৃণমূল'কে কিস্তিমাত দিতে সেই পুরনো 'মুকুল দাওয়াই' প্রয়োগের কৌশল সাজাচ্ছে ঋতব্রত শিবির।
মনোনয়নপত্র জমার তালিকায় দেখা যাচ্ছে, পিএসি-র জন্য 'কালীঘাট তৃণমূল'-এর পক্ষে একমাত্র বর্ষীয়ান বিধায়ক অশোক দেবের নাম জমা পড়েছে। উল্টোদিকে, ঋতব্রত শিবিরের তরফে ফিরহাদ হাকিম ছাড়াও বিপ্লব মিত্র, গোলাম রাব্বানি, কানাইয়ালাল আগরওয়াল এবং সমর মুখোপাধ্যায়ের নাম পেশ করা হয়েছে। বিধানসভা সূত্রে খবর, বাকি ১৪ জন বিধায়কের যে তালিকা জমা পড়েছে, সেখানে শাসকদলের অনুপকুমার সাহা, অম্লান ভাদুড়ি, বঙ্কিমচন্দ্র ঘোষ, হিরণ্ময় চট্টোপাধ্যায়, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, রাজেশ কুমার, রূপা গঙ্গোপাধ্যায়, সৈকত পাঁজা, সমরেন্দ্রনাথ ঘোষ, শিখা চট্টোপাধ্যায়, সোনম লামা, সৌরভ শিকদার, সুব্রত ঠাকুর ও স্বপনকুমার দাসের নাম রয়েছে। এই সমীকরণের জেরে পিএসি চেয়ারম্যান হওয়ার দৌড়ে ফিরহাদ হাকিম অনেকটাই এগিয়ে রয়েছেন বলে নবান্ন ও বিধানসভার অলিন্দে জোর চর্চা শুরু হয়েছে।