বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

ডিইউ ছাত্রভোটে এনএসইউআইয়ের ভরাডুবি, বেণুগোপালের কাছে রিপোর্ট চাইলেন রাহুল

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬
ডিইউ ছাত্রভোটে এনএসইউআইয়ের ভরাডুবি, বেণুগোপালের কাছে রিপোর্ট চাইলেন রাহুল
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিবেদন, নয়া দিল্লি: দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (DUSU) নির্বাচনে কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআইয়ের (NSUI) নজিরবিহীন ভরাডুবিতে চরম ক্ষুব্ধ ও অসন্তুষ্ট দলের শীর্ষ নেতৃত্ব। যে নির্বাচনে বড় জয়ের আশা করেছিল এআইসিসি (AICC), সেখানে একটি আসনও না পেয়ে খাতা খুলতে না পারার এই ব্যর্থতা কোনোভাবেই হজম করতে পারছেন না রাহুল গান্ধী-সহ দলের শীর্ষ নেতৃত্ব।

সূত্রের খবর, এই বিপর্যয়কে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন লোকসভার বিরোধী দলনেতা। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রাহুল গান্ধীর ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ প্রচার কর্মসূচির পর এই ফলাফল দলের জন্য বড় ধাক্কা. কেন এমন ভরাডুবি হলো, তার কারণ শীঘ্রই খোদ রাহুল গান্ধী নিজে বসে কাটাছেঁড়া করবেন। ইতিমধ্যেই ছাত্রভোটে পরাজয়ের কারণ অনুসন্ধান করে সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপালের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছেন তিনি। সূত্রের খবর, আগামী এক সপ্তাহের মধ্যে এই রিপোর্ট জমা দেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
কংগ্রেস অন্দরমহলের খবর, টিকিট বণ্টন, প্রার্থী নির্বাচন এবং প্রচার কৌশলে সমন্বয়ের অভাবের কারণেই এই বিপর্যয়। দলের ছাত্র সংগঠনের দায়িত্বপ্রাপ্ত এআইসিসি ইন-চার্জ কানহাইয়া কুমারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন সংগঠনের ক্ষুব্ধ একাংশ। পরিস্থিতি সামাল দিতে শীঘ্রই এনএসইউআইয়ের শীর্ষ পদাধিকারীদের দিল্লি তলব করে জরুরি বৈঠকে বসতে পারেন কংগ্রেস নেতৃত্ব, যেখানে বড়সড় রদবদলের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।