বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

কলেজ স্ট্রিটে অগ্নিমিত্রা, এবার সাইকেল জোন

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬
কলেজ স্ট্রিটে অগ্নিমিত্রা, এবার সাইকেল জোন
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে পালাবদলের পর শহর কলকাতাকে নতুন রূপ দিতে একাধিক বড় পদক্ষেপ নিতে শুরু করেছে নতুন রাজ্য সরকার। এবার ঐতিহ্যবাহী বইপাড়া তথা কলেজ স্ট্রিটকে সম্পূর্ণ নতুন এবং সুন্দর করে গড়ে তোলার কাজে হাত দিল প্রশাসন। সেই লক্ষ্যেই আজ, বুধবার সাতসকালে খোদ কলেজ স্ট্রিট এলাকায় পরিদর্শনে এলেন পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনে স্বাভাবিকভাবেই এদিন সকালে গোটা এলাকায় শোরগোল পড়ে যায়।

মন্ত্রীর এই পরিদর্শনের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কলকাতা কর্পোরেশনের কমিশনার স্মিতা পান্ডে সহ পুরসভার উচ্চপদস্থ অফিসার এবং কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরা। এদিন কলেজ স্ট্রিটের বিভিন্ন মোড় ও অলিগলি ঘুরে দেখেন মন্ত্রী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, কলেজ স্ট্রিটের ঐতিহ্য বজায় রেখে একে আরও সুন্দর করে সাজিয়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর জন্য কলেজ স্ট্রিটের বেশ কিছু রাস্তাকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে, যেগুলিকে সম্পূর্ণ ‘নো ভেহিক্যাল জোন’ বা যানবাহন মুক্ত এলাকা করা হবে। ওই নির্দিষ্ট রাস্তাগুলিতে দূষণ রুখতে শুধু সাইকেল চলাচলের অনুমতি দেওয়া হবে। তবে পুরো কলেজ স্ট্রিটকে বন্ধ করা সম্ভব নয়, কারণ সেখানে বহু স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় রয়েছে।
এদিনের পরিদর্শনে বইয়ের দোকানগুলি নিয়েও কড়া বার্তা দিয়েছেন পুরমন্ত্রী। তিনি জানান, কলেজ স্ট্রিটে যতগুলি বইয়ের দোকান রয়েছে, সেগুলিকে চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। বইপাড়ার এই দোকানগুলিকে হেরিটেজ লুক দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা হবে। তবে এর পাশাপাশি অগ্নিমিত্রা পাল স্পষ্ট নির্দেশ দিয়েছেন, হেরিটেজ জোনে বইয়ের দোকান ছাড়া অন্য কোনো ধরনের দোকান আর রাখা যাবে না। অবৈধ দোকানপাটের বিরুদ্ধেও পুরসভাকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের এই নতুন পরিকল্পনায় বইপাড়ার চেহারা কতটা বদলায়, এখন সেটাই দেখার।