বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

অমৃত ভারত প্রকল্পে ধীরগতি, নিউ মাল জংশনে ক্ষোভ যাত্রীদের

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬
অমৃত ভারত প্রকল্পে ধীরগতি, নিউ মাল জংশনে ক্ষোভ যাত্রীদের
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা, মালবাজার: ডুয়ার্সের অন্যতম লাইফলাইন তথা অত্যন্ত গুরুত্বপূর্ণ রেল স্টেশন নিউ মাল জংশনের পরিকাঠামো উন্নয়নের কাজে মন্থরগতির অভিযোগ তুলে ক্ষোভে ফুঁসছেন নিত্যযাত্রী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। কেন্দ্রীয় সরকারের ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের আওতাভুক্ত হওয়া সত্ত্বেও স্টেশনের ভোল বদলানোর কাজে এখনও কাঙ্ক্ষিত গতি আসেনি। এর পাশাপাশি এই স্টেশন হয়ে কলকাতাগামী আরও একটি নতুন ট্রেন চালু এবং দূরপাল্লার একাধিক ট্রেনের স্টপেজ দেওয়ার দাবিও নতুন করে জোরালো হতে শুরু করেছে।

ভৌগোলিক অবস্থানের দিক থেকে নিউ মাল জংশন স্টেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলপাইগুড়ির ডুয়ার্সের বিস্তীর্ণ চা বলয়ের বাসিন্দা তো বটেই, পাহাড়ি জেলা কালিম্পং ও প্রতিবেশী দেশ ভুটানের যাত্রীদের একটা বড় অংশই শিলিগুড়ি বা কলকাতার সঙ্গে যোগাযোগের জন্য এই স্টেশনের ওপর সম্পূর্ণ নির্ভরশীল। সেই গুরুত্বের কথা মাথায় রেখেই রেল মন্ত্রক এই স্টেশনটিকে আধুনিকীকরণের জন্য অমৃত ভারত প্রকল্পের অন্তর্ভুক্ত করে। কিন্তু স্থানীয়দের অভিযোগ, ঘটা করে প্রকল্পের কাজ শুরু হলেও তা এখন প্রায় কচ্ছপ গতিতে চলছে। প্ল্যাটফর্মের শেড, শৌচাগার, আলো এবং আধুনিক ওয়েটিং রুম তৈরির মতো জরুরি কাজগুলি এখনও বিশ বাঁও জলে।
অন্য দিকে, উত্তরবঙ্গ থেকে কলকাতার যোগাযোগের জন্য এই লাইনে ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি দীর্ঘদিনের। বর্তমানে ডুয়ার্স হয়ে শিয়ালদহ বা হাওড়াগামী ট্রেনের সংখ্যা অপর্যাপ্ত হওয়ায় পর্যটন মরসুমে চূড়ান্ত ভোগান্তির শিকার হতে হয় পর্যটক ও সাধারণ মানুষকে। তাই ডুয়ার্সবাসীর দীর্ঘদিনের দাবি, নিউ মাল জংশন হয়ে কলকাতায় যাওয়ার জন্য অবিলম্বে আরও একটি নিয়মিত এক্সপ্রেস ট্রেন চালু করা হোক। একই সঙ্গে এই রুট দিয়ে যাতায়াতকারী দূরপাল্লার মেল ও এক্সপ্রেস ট্রেনগুলির স্টপেজ এখানে নিশ্চিত করার জন্য উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাছে জোরালো সওয়াল করেছেন স্থানীয় ব্যবসায়ী ও নাগরিক মঞ্চের প্রতিনিধিরা।