বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

আধার লিংক না থাকলে মিলবে না বড় এলপিজি সিলিন্ডার, ১ অক্টোবর থেকে নয়া নিয়ম

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আধার লিংক না থাকলে মিলবে না বড় এলপিজি সিলিন্ডার, ১ অক্টোবর থেকে নয়া নিয়ম
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ সাধারণ এলপিজি (LPG) গ্রাহকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। আগামী ১ অক্টোবর থেকে যদি আধার যোগ (ই-কেওয়াইসি বা e-KYC) করা না থাকে, তবে আর ১৪.২ কেজির গৃহস্থালির রান্নার গ্যাসের সিলিন্ডার পাওয়া যাবে না। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির তরফ থেকে ইতিমধ্যেই সমস্ত ডিলার ও বিক্রেতাদের কাছে এই সংক্রান্ত কড়া নির্দেশিকা পাঠানো হয়েছে। একই সঙ্গে পরিস্থিতি সামাল দিতে ছোট সিলিন্ডারের মজুত বাড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যে সমস্ত গ্রাহক নির্দিষ্ট সময়সীমার মধ্যে আধার লিংক প্রক্রিয়া সম্পন্ন করবেন না, তাঁদের ১৪.২ কেজির সিলিন্ডারের বদলে ১০ কেজি বা ৫ কেজির ফ্রি ট্রেড সিলিন্ডার (FTL) নিতে হবে। এর ফলে সাধারণ মানুষের পকেটে বড়সড় টান পড়তে চলেছে। বর্তমানে কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ৯৬৮ টাকা। সেখানে ই-কেওয়াইসি না করার খেসারত হিসেবে ১০ কেজি এফটিএল সিলিন্ডারের রিফিলের জন্য ২০০ টাকা ছাড় দেওয়ার পরও গুনতে হবে ১৪২৪ টাকা। অন্যদিকে ৫ কেজির সিলিন্ডারের দাম পড়বে প্রায় ৯০০ টাকা।
স্বাভাবিকভাবেই, আধার ভেরিফিকেশন না করালে গ্রাহকদের অনেক বেশি টাকা খরচ করে কম ওজনের গ্যাস কিনতে হবে। তবে স্বস্তির খবর এটাই যে, গ্রাহকেরা তাঁদের এলপিজি ডিলারের কাছে গিয়ে বা অনলাইন অ্যাপের মাধ্যমে ই-কেওয়াইসি সম্পন্ন করলেই আবার আগের মতো ১৪.২ কেজির সিলিন্ডার বুক করতে পারবেন। দুর্ভোগ ও অতিরিক্ত খরচ এড়াতে ১ অক্টোবরের আগেই এই কাজ সেরে ফেলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।