বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বিনোদন

সুব্বুলক্ষ্মীর বায়োপিকে রশ্মিকা মন্দানা

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬
সুব্বুলক্ষ্মীর বায়োপিকে রশ্মিকা মন্দানা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: বড় পর্দায় আসতে চলেছে ‘কুইন অব মিউজ়িক’ এম এস সুব্বুলক্ষ্মীর জীবনকাহিনি। এই কিংবদন্তি কর্নাটকী সঙ্গীতশিল্পীর বায়োপিকে নামভূমিকায় অভিনয় করবেন দক্ষিণী তারকা রশ্মিকা মন্দানা। পরিচালক গৌতম তিন্নামুরির হাত ধরে রুপোলি পর্দায় ফুটে উঠবে এই কালজয়ী সঙ্গীতশিল্পীর বর্ণময় সফর। কেরিয়ারে এই প্রথম বার কোনও বায়োপিকে অভিনয় করতে চলেছেন রশ্মিকা।

এম এস সুব্বুলক্ষ্মী ছিলেন ভারতীয় সঙ্গীতের এক অনন্য নক্ষত্র। তিনিই প্রথম সঙ্গীতশিল্পী, যাঁকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘ভারতরত্ন’ দেওয়া হয়েছিল। তাঁর প্রায় সাত দশকের দীর্ঘ সঙ্গীত জীবনে তিনি সঙ্গীত নাটক আকাদেমি, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণের মতো একাধিক বড় সম্মানে ভূষিত হয়েছেন। তবে ১৯৯৭ সালে তাঁর স্বামী কল্কি সদাশিবমের মৃত্যুর পর তিনি একপ্রকার নিজেকে গুটিয়ে নেন। ওই বছরই শেষবার জনসমক্ষে গান গেয়েছিলেন তিনি। এরপর আর কোনওদিন তাঁকে মঞ্চে গাইতে দেখা যায়নি।
কিংবদন্তি এই শিল্পীর প্রয়াণের ২২ বছর পর তাঁকে শ্রদ্ধা জানাতে এবং নতুন প্রজন্মের কাছে তাঁর জীবনগাথা পৌঁছে দিতে এই ছবি তৈরির সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক। রশ্মিকা মন্দানার মতো জনপ্রিয় অভিনেত্রীকে এই গুরুগম্ভীর এবং শাস্ত্রীয় সঙ্গীতের আবহে মোড়া একটি চরিত্রে দেখার জন্য এখন থেকেই সিনেমা প্রেমীদের মধ্যে পারদ চড়তে শুরু করেছে। ছবিটি বক্স অফিসে কতটা সাড়া ফেলে, এখন সেটাই দেখার।

আরও বিনোদন খবর