বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বিনোদন

‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত প্রসেনজিৎ 

প্রকাশিত: ২৬ মে, ২০২৬
‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত প্রসেনজিৎ 
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন টলিউডের অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সোমবার নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনের ঐতিহাসিক দরবার হলে আয়োজিত প্রথম ‘সিভিল ইনভেস্টিচার সেরিমনি’-তে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাতে দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মশ্রী’ তুলে দেন। বাঙালি সিনেমাপ্রেমী তথা সমগ্র চলচ্চিত্র জগতের জন্য এটি নিঃসন্দেহে এক ঐতিহাসিক ও গর্বের মুহূর্ত।

সাড়ে চার দশকেরও বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্র জগৎকে একক কাঁধে টেনে নিয়ে গেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বাণিজ্যিক ছবির চেনা ছক ভেঙে নিজেকে বারবার নতুন করে আবিষ্কার করেছেন তিনি। ‘অটোগ্রাফ’, ‘জাতিস্মর’, ‘মনের মানুষ’, ‘বাইশে শ্রাবণ’ কিংবা ‘গুমনামি’-র মতো চলচ্চিত্রে তাঁর কালজয়ী অভিনয় ভারতীয় সিনেমাকে এক আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিয়েছে। স্বাভাবিকভাবেই, চলচ্চিত্র মহলের মতে, তাঁর এই সম্মান প্রাপ্তি কেবল একজন ব্যক্তির সাফল্য নয়, বরং এটি সামগ্রিকভাবে বাংলা সিনেমার এক বিরাট গৌরব ও জয়।
রাষ্ট্রপতির হাত থেকে এই সম্মান গ্রহণ করার পর আবেগঘন হয়ে পড়েন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পুরস্কারের ছবি ভাগ করে নিয়ে তিনি লিখেছেন, এই সম্মান আমার বিগত ৪৪ বছরের অভিনয় জীবনের সমস্ত দর্শক, পরিচালক এবং কলাকুশলীদের উৎসর্গ করলাম। আপনাদের ভালোবাসাই আমাকে প্রতিনিয়ত কাজ করার শক্তি দেয়। 
প্রসেনজিতের এই সাফল্যে শুভেচ্ছার ঢল নেমেছে টলিউডে। অভিনেতা দেব, আবির চট্টোপাধ্যায় থেকে শুরু করে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায় সহ প্রথম সারির ব্যক্তিত্বরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
এদিন রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ দেশের বহু বিশিষ্ট গুণীজন। শিল্পকলা ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম আগেই ঘোষিত হয়েছিল। সোমবার যখন প্রসেনজিতের নাম ঘোষণা করা হয়, তখন হল করতালিতে মুখরিত হয়ে ওঠে। এই সম্মান বাঙালি সংস্কৃতির দীর্ঘ ঐতিহ্যকে দেশীয় স্তরে আরও একবার শ্রেষ্ঠ প্রমাণ করল। 
উল্লেখ্য, এই বছর মোট ১৩১টি পদ্ম সম্মানের ঘোষণা করা হয়েছে। বিনোদন জগতের বিশিষ্টদের মধ্যে মালয়ালম সুপারস্টার মামুট্টি ও সঙ্গীত শিল্পী অলকা ইয়াগনিক ‘পদ্মভূষণ’ পাচ্ছেন। বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে মরণোত্তর ‘পদ্মবিভূষণ’-এ সম্মানিত করা হচ্ছে। আর মাধবন ও অরবিন্দ বৈদ্য ‘পদ্মশ্রী’ পাচ্ছেন এবং প্রয়াত অভিনেতা সতীশ শাহকে মরণোত্তর ‘পদ্মশ্রী’ প্রদান করা হয়েছে।

আরও বিনোদন খবর