বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বিনোদন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী হুমা

প্রকাশিত: ৮ মে, ২০২৬
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী হুমা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতাঃ বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম হুমা কুরেশি। শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। দীর্ঘদিনের প্রেমিক রচিত সিংয়ের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন নায়িকা। 

বলিপাড়া সূত্রে খবর, চলতি বছরের অক্টোবর-নভেম্বরের মধ্যেই বিয়ে করার কথা হুমার। বিয়ের অনুষ্ঠানে শুধুমাত্র ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং নিকটাত্মীয়দের নিমন্ত্রণ জানাবেন অভিনেত্রী। তার পর মুম্বইয়ে জাঁকজমকপূর্ণ ভাবে রিসেপশনের অনুষ্ঠানের আয়োজন করবেন। এই মুহূর্তে লোকেশন চূড়ান্ত করতে ব্যস্ত হবু দম্পতি। শোনা যাচ্ছে, আমেরিকায় ঘুরতে গিয়ে হুমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রচিত। বিয়ের প্রস্তাবে রাজি হওয়ার পর সেখানেই আংটিবদলের অনুষ্ঠান হয়ে গিয়েছিল অভিনেত্রীর। তার পর একাধিক বার মুম্বইয়ের বিমানবন্দরে হুমা-রচিতকে একসঙ্গে দেখা গিয়েছে।
উল্লেখ্য, ‘মহারানি’ ও ‘দিল্লি ক্রাইম’-এ হুমার অভিনয়ে মুগ্ধ দর্শক। এর আগেও বলিউডে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। কিন্তু অভিনয়ের প্রথম সুযোগ গ্রহণ করা নাকি মোটেই সহজ ছিল না হুমার কাছে। মেয়ের কাছে অভিনয়ের প্রস্তাব আসতে পারে, এটা বিশ্বাসই করতে পারেননি হুমার বাবা-মা। তাঁরা ভেবেছিলেন, মেয়েকে হয়তো কোনও খারাপ চক্র যৌনকর্মী হওয়ার জন্য প্রস্তাব দিয়েছে। হুমা বলেছিলেন, আমার বাবা-মা বিশ্বাসই করতে চাননি। ওঁরা ভেবেছিলেন, তাঁদের মেয়েকে কেনই বা কেউ ছবিতে নেবে? ওঁরা ভেবেছিলেন, আমাকে নিশ্চয়ই যৌনকর্ম সংক্রান্ত কোনও কাজের প্রস্তাব দেওয়া হয়েছে। অনুরাগ কাশ্যপের ছবি ‘গ্যাংস অফ ওয়াসিপুরে’ প্রথম দেখা গিয়েছিল হুমাকে। তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। অভিনয় গুনে মুগ্ধ করেছেন সকলকে। দিল্লি থেকে মুম্বইয়ে এসে বলিউডে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন হুমা।