বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo

জেলা

বিশ্বভারতীতে প্রকাশ্যে ঝুলিয়ে মাংস বিক্রি বন্ধে কড়া পদক্ষেপ 

বিশ্বভারতীতে প্রকাশ্যে ঝুলিয়ে মাংস বিক্রি বন্ধে কড়া পদক্ষেপ 

১০ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ শান্তিনিকেতনের শ্যামবাটি এলাকায় রাস্তার ধারে খোলা অবস্থায় এবং ঝুলিয়ে মাংস বিক্রি বন্ধের ব্যাপারে অত্যন্ত কড়া অবস্থান নিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। শান্তিনিকেতন ইউনেস্কোর ‘বিশ্ব ঐতিহ্য’ (World Heritage) স্বীকৃতি পাওয়ার পর আশ্রম সংলগ্ন এলাকার পরিবেশ, পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি বজায় রাখতেই এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্বভারতীর হেরিটেজ বাফার জোনের অন্তর্গত উত্তরায়ণ চত্বরের বেড়া থেকে শুরু করে রানি চন্দের বাড়ি সংলগ্ন শ্যামবাটি বাজার পর্যন্ত রাস্তার ধারে বেশ কয়েকটি মুরগি ও খাসির মাংসের দোকান রয়েছে। অভিযোগ উঠছিল, ওই এলাকার কিছু ব্যবসায়ী নিয়ম ভেঙে সম্পূর্ণ খোলা অবস্থায় এবং খাসির মাংস দড়িতে ঝুলিয়ে বিক্রি করছিলেন। এতে এলাকার পরিচ্ছন্নতা নষ্ট হওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধিও লঙ্ঘিত হচ্ছিল। এই ঘটনার জেরে কয়েকদিন আগেই বিশ্বভারতীর পক্ষ থেকে এলাকায় মাইকিং করে সমস্ত ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছিল। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে, কোনোভাবেই খোলা অবস্থায় বা ঝুলিয়ে মাংস বিক্রি করা যাবে না। ব্যবসা করতে হলে স্বাস্থ্যবিধি মেনে সম্পূর্ণ ঢাকা দিয়ে করতে হবে। সেই সতর্কতার পর এবার আরও একধাপ এগিয়ে সরাসরি লিখিত নির্দেশিকা জারি করল কর্তৃপক্ষ। সম্প্রতি বিশ্বভারতীর কর্মসচিবের স্বাক্ষরিত একটি লিখিত নোটিস সংশ্লিষ্ট ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের এই কড়া নির্দেশের পর শ্যামবাটি বাজারের মাংস ব্যবসায়ীদের মধ্যে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ বলেন, আমরা ব্যবসায়ীদের জানিয়ে দিয়েছি, ঢেকে মাংস বিক্রি করতে হবে। যেহেতু এটি আশ্রম এলাকার মধ্যে পড়ে, তাই কিছু নিয়ম-নীতি মানা জরুরি। নোটিসে উল্লেখ করা হয়েছে, প্রকাশ্যে মুরগি বা খাসির মাংস কাটা ও বিক্রি করা ‘প্রিভেনশন অব ক্রুয়েলটি টু অ্যানিম্যালস অ্যাক্ট-১৯৬০’ এর পরিপন্থী। পাশাপাশি এই ধরনের কার্যকলাপ শান্তিনিকেতন আশ্রমের নীতি, আদর্শ ও ঐতিহ্যের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয়। হেরিটেজ এলাকার পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

বিয়ের দাবিতে ২৬ বছরের যুবকের বাড়িতে ৪১ বছরের নারীর অনশন

বিয়ের দাবিতে ২৬ বছরের যুবকের বাড়িতে ৪১ বছরের নারীর অনশন

১০ জুন, ২০২৬
ছয় বছর ধরে বিদ্যুৎসংযোগ নেই মানকরের মল্লিকপাড়া- মেটেপাড়ার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে

ছয় বছর ধরে বিদ্যুৎসংযোগ নেই মানকরের মল্লিকপাড়া- মেটেপাড়ার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে

১০ জুন, ২০২৬
আগাম নোটিশ ছাড়াই বন্ধ মানকর পালপাড়া সুস্বাস্থ্য কেন্দ্র, ক্ষোভ

আগাম নোটিশ ছাড়াই বন্ধ মানকর পালপাড়া সুস্বাস্থ্য কেন্দ্র, ক্ষোভ

১০ জুন, ২০২৬
শোকের ছায়া মানকরে

শোকের ছায়া মানকরে

৯ জুন, ২০২৬
উন্নয়নের নামে তৃণমূলে, উন্নয়নের নামেই দলত্যাগ, কটাক্ষ অধীরের

উন্নয়নের নামে তৃণমূলে, উন্নয়নের নামেই দলত্যাগ, কটাক্ষ অধীরের

৯ জুন, ২০২৬
ডোমকলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আত্মসাৎ, ডাটা এন্ট্রি অপারেটর-সহ গ্রেফতার ৩

ডোমকলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আত্মসাৎ, ডাটা এন্ট্রি অপারেটর-সহ গ্রেফতার ৩

৯ জুন, ২০২৬
ভগিরথপুরে ভৈরব নদী পারাপারে চরম দুর্ভোগেও প্রশাসন নীরব, রাস্তা সারাল স্থানীয়রা 

ভগিরথপুরে ভৈরব নদী পারাপারে চরম দুর্ভোগেও প্রশাসন নীরব, রাস্তা সারাল স্থানীয়রা 

৯ জুন, ২০২৬
জনতার দরবারে মিলল সুফল, বঞ্চনা কাটিয়ে খুশি কুলটি

জনতার দরবারে মিলল সুফল, বঞ্চনা কাটিয়ে খুশি কুলটি

৯ জুন, ২০২৬
অবৈধ নির্মাণ নিয়ে কড়া পদক্ষেপ কাঁকসা পঞ্চায়েতের

অবৈধ নির্মাণ নিয়ে কড়া পদক্ষেপ কাঁকসা পঞ্চায়েতের

৯ জুন, ২০২৬
তোলাবাজির অভিযোগে সুজিত বসুর পর এবার পুলিশের জালে তৃণমূলের সব্যসাচী

তোলাবাজির অভিযোগে সুজিত বসুর পর এবার পুলিশের জালে তৃণমূলের সব্যসাচী

৯ জুন, ২০২৬
জলসত্র কর্মসূচির সফল বাস্তবায়ন

জলসত্র কর্মসূচির সফল বাস্তবায়ন

৮ জুন, ২০২৬