বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo

জেলা

পড়ুয়াকে সাপের কামড় রামপুরহাটে 

পড়ুয়াকে সাপের কামড় রামপুরহাটে 

১৫ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ রামপুরহাটের মাশড়া প্রাথমিক বিদ্যালয়ে সোমবার সকালে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, স্কুলে খেলাধুলা করার সময় তৃতীয় শ্রেণির ছাত্রী নিশা খাতুনকে একটি সাপ কামড়ে দেয়। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা বিদ্যালয়ে। দ্রুত ছাত্রীটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন অভিভাবক ও গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয় চত্বরে ঝোপঝাড়, নোংরা আবর্জনা ও অপরিষ্কার বাথরুমের কারণে নিরাপত্তাহীন পরিবেশ তৈরি হয়েছে। টিফিন খাওয়ার স্থানও আবর্জনায় ভরে রয়েছে বলে দাবি তাঁদের। স্থানীয়দের আরও অভিযোগ, ১৬৭ জন ছাত্রছাত্রীর জন্য মাত্র তিনজন শিক্ষক রয়েছেন এবং শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে। এই ঘটনার পর বিদ্যালয় চত্বরে বিক্ষোভ দেখান অভিভাবকরা। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন করা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করতে হবে। অন্যথায় আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। মাশড়া প্রাথমিক বিদ্যালয়ের এই ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্কুল চত্বরে কন্ডোমের ছড়াছড়ি, মালদহে প্রধান শিক্ষককে ‘ডিম-থেরাপি’

স্কুল চত্বরে কন্ডোমের ছড়াছড়ি, মালদহে প্রধান শিক্ষককে ‘ডিম-থেরাপি’

১৫ জুন, ২০২৬
ক্লাসমুখী হওয়ার বার্তায় উদযাপিত গলসি কলেজের প্রতিষ্ঠা দিবস

ক্লাসমুখী হওয়ার বার্তায় উদযাপিত গলসি কলেজের প্রতিষ্ঠা দিবস

১৫ জুন, ২০২৬
ময়ূরেশ্বরে প্রাকৃতিক কৃষি বিষয়ক কর্মশালা, উপস্থিত কৃষিমন্ত্রী ও প্রশাসনিক আধিকারিকরা

ময়ূরেশ্বরে প্রাকৃতিক কৃষি বিষয়ক কর্মশালা, উপস্থিত কৃষিমন্ত্রী ও প্রশাসনিক আধিকারিকরা

১৪ জুন, ২০২৬
হিন্দু একতা মঞ্চের উদ্যোগে রক্তদান শিবির

হিন্দু একতা মঞ্চের উদ্যোগে রক্তদান শিবির

১৪ জুন, ২০২৬
মানকরে মোটর ভ্যানের ধাক্কায় ভাঙল রেলগেট

মানকরে মোটর ভ্যানের ধাক্কায় ভাঙল রেলগেট

১৪ জুন, ২০২৬
রাস্তায় জবরদখল ওঠাতে মলানদিঘিতে মাপজোক শুরু

রাস্তায় জবরদখল ওঠাতে মলানদিঘিতে মাপজোক শুরু

১৪ জুন, ২০২৬
গলসিতে তৃণমূলের দলীয় কার্যালয় ফিরিয়ে দিল বিজেপি বিধায়ক

গলসিতে তৃণমূলের দলীয় কার্যালয় ফিরিয়ে দিল বিজেপি বিধায়ক

১৪ জুন, ২০২৬
বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু

বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু

১৪ জুন, ২০২৬
দলবদলুদের জন্য বর্ধমানে ব্যানার টাঙিয়ে শোরগোল বিজেপি নেতার

দলবদলুদের জন্য বর্ধমানে ব্যানার টাঙিয়ে শোরগোল বিজেপি নেতার

১৪ জুন, ২০২৬
ভাগীরথীতে স্নান করতে নেমে নিখোঁজ দুই কিশোর, শান্তিপুরে তীব্র চাঞ্চল্য

ভাগীরথীতে স্নান করতে নেমে নিখোঁজ দুই কিশোর, শান্তিপুরে তীব্র চাঞ্চল্য

১৪ জুন, ২০২৬
ক্লাস চলাকালীন মোবাইল ঘাঁটলেই কড়া শাস্তি, প্রাথমিকের শিক্ষকদের জন্য নির্দেশিকা 

ক্লাস চলাকালীন মোবাইল ঘাঁটলেই কড়া শাস্তি, প্রাথমিকের শিক্ষকদের জন্য নির্দেশিকা 

১৩ জুন, ২০২৬