বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

যাদব সভার উদ্যোগে র‍্যালির মাধ্যমে শুরু হলো ৩ দিনের জন্মাষ্টমী অনুষ্ঠান

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৬
যাদব সভার উদ্যোগে র‍্যালির মাধ্যমে শুরু হলো ৩ দিনের জন্মাষ্টমী অনুষ্ঠান
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

রিচা দত্ত, মুর্শিদাবাদ: জন্মাষ্টমী উপলক্ষে যাদব সভার উদ্যোগে আজ এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয় বহরমপুরে। এই র‍্যালির মধ্য দিয়েই শুরু হলো ৩ দিনব্যাপী জন্মাষ্টমী অনুষ্ঠানের সূচনা।

যাদব সভার জেলা সভাপতি দেব কুমার ঘোষ ও উপদেষ্টা মন্ডলী সুপ্রিয় ঘোষ জানান, যাদব সভা একটি সম্পূর্ণ সামাজিক সংগঠন। বছরের বিভিন্ন সময়ে সংগঠনটি একাধিক জনকল্যাণমূলক কাজ করে থাকে। জন্মাষ্টমী উপলক্ষে জেলায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এছাড়াও সারা বছর জেলার বিভিন্ন ব্লকে ব্লকে রক্তদান শিবির করে থাকে সংগঠনটি। দুর্গাপুজোর সময় দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ এবং শীতকালে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করে যাদব সভা।

শুধু তাই নয়, শিক্ষার প্রসারে ছাত্র-ছাত্রীদের মধ্যে বই-খাতা প্রদান এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া দুস্থ ছাত্রদের আর্থিক সাহায্যও করে থাকে এই সংগঠন।

অনুষ্ঠানে উপস্থিত বিধায়ক ভরত কুমার ঝাওর বলেন, মুখ্যমন্ত্রী যে গোশালা চালাবে তাদের জন্য বছরে ২৫ লক্ষ টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেছেন, তা গো-মাতাকে বাঁচানোর জন্য একটি অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত। পাশাপাশি তারা দাবি জানান, রাজ্যের সর্বত্র যাতে আবার গো-চারণ ভূমি ফিরিয়ে আনা হয়। তারা আশা প্রকাশ করেন সরকার এই বিষয়টিকে সহানুভূতির সাথে বিবেচনা করবে।

র‍্যালি ও অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে গর্বিত জানিয়ে বিধায়ক বলেন, "এরা আমাদের বেস্ট ভোটার"।

আজকের র‍্যালির মধ্য দিয়ে শুরু হওয়া ৩ দিনের জন্মাষ্টমী অনুষ্ঠান এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।