বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

কৌশিকী অমাবস্যার আগে তারাপীঠের হোটেল মালিক ও কর্মচারীদের হাতে-কলমে অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৬
কৌশিকী অমাবস্যার আগে তারাপীঠের হোটেল মালিক ও কর্মচারীদের হাতে-কলমে অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: আসন্ন কৌশিকী অমাবস্যাকে সামনে রেখে তারাপীঠের হোটেল মালিক ও কর্মচারীদের নিয়ে বিশেষ অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হল রামপুরহাট থানার রক্তকরবী সরকারি অনুষ্ঠান ভবনে। এই প্রথমবার কৌশিকী অমাবস্যার আগে এই ধরনের উদ্যোগ নেওয়া হল বলে জানা গিয়েছে।

অনুষ্ঠানে ফায়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে আগুন লাগলে কীভাবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে, কীভাবে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করতে হবে এবং কীভাবে হোটেলে থাকা পর্যটক ও সাধারণ মানুষকে নিরাপদে বের করে আনতে হবে—তা হাতে-কলমে দেখানো হয়। তারাপীঠ থানার এলাকার বিভিন্ন হোটেলের মালিক ও কর্মচারীরা এই প্রশিক্ষণে অংশ নেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রশাসনের নির্দেশে যে সমস্ত হোটেল ও লজ বন্ধ রাখা হয়েছিল, সেগুলিও আজ থেকে পুনরায় খোলার অনুমতি দেওয়া হয়েছে। তবে আগামী দুই মাসের মধ্যে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র ও নথি জমা না দিলে সংশ্লিষ্ট হোটেল বা লজ ফের বন্ধ করে দেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রামপুরহাটের এসডিও, রামপুরহাট বিধানসভার বিধায়ক ধ্রুব সাহা, তারাপীঠ মন্দির কমিটির সভাপতি নিখিল ব্যানার্জি-সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।