বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

নাবালিকা স্কুলছাত্রীর হত্যাকাণ্ডের প্রতিবাদে মিছিল, এসডিওকে স্মারকলিপি আদিবাসী অধিকার মঞ্চের

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬
নাবালিকা স্কুলছাত্রীর হত্যাকাণ্ডের প্রতিবাদে মিছিল, এসডিওকে স্মারকলিপি আদিবাসী অধিকার মঞ্চের
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: রামপুরহাটের এক আদিবাসী নাবালিকা স্কুলছাত্রীর নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে পথে নামল পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ। ঘটনার দ্রুত ও সঠিক তদন্ত, অভিযুক্তদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরিবারের ন্যায়বিচারের দাবিতে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ রামপুরহাট ১ নম্বর ব্লক কমিটির পক্ষ থেকে মিছিল করা হয়। পরে রামপুরহাট মহকুমা শাসকের দফতরে গিয়ে স্মারকলিপি জমা দেন সংগঠনের সদস্যরা।

    সংগঠন সূত্রে জানা গিয়েছে, রামপুরহাট এলাকার ওই স্কুলছাত্রীর দেহ গত বছরের আগস্ট মাসে রামপুরহাট আশের পাশের এলাকায় একটি পরিত্যক্ত এলাকায় থেকে উদ্ধার হয়েছিল। অভিযোগ, নিখোঁজ হওয়ার প্রায় দশ দিন পর উদ্ধার হয় তার দেহ। ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তদন্ত ও বিচারপ্রক্রিয়া নিয়ে ক্ষোভ রয়েছে পরিবারের পাশাপাশি স্থানীয়দের একাংশের মধ্যে।এই ঘটনার প্রতিবাদেই আজ পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের নেতৃত্বে মিছিল করে রামপুরহাট মহকুমা শাসকের দফতরে পৌঁছন সংগঠনের সদস্যরা। তাঁদের দাবি, ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করতে হবে। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে।