বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

রামপুরহাট শহরে প্রথমবার PNG গ্যাস পাইপলাইন

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
রামপুরহাট শহরে প্রথমবার PNG গ্যাস পাইপলাইন
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: এই প্রথম রামপুরহাট শহরে শুরু হতে চলেছে পাইপলাইনের মাধ্যমে PNG গ্যাস সংযোগের কাজ। শুক্রবার রামপুরহাট শহর বিজেপির উদ্যোগে পাঁচমাথা মোড়ে এই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি, রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা, মহিলা মোর্চার সভানেত্রী রেশমি দে, রামপুরহাট শহর সভাপতি অর্পণ নাগ-সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব এবং PNG আধিকারিকরা। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদনের পর কাজের শুভ সূচনা হয়।

জানা গিয়েছে, রামপুরহাট শহরের ১৮টি ওয়ার্ডের বিভিন্ন অলিগলি মিলিয়ে প্রায় ১৭১ কিলোমিটার পাইপলাইন বসানো হবে। কাজ শেষ হতে আনুমানিক ৮ থেকে ৯ মাস সময় লাগবে। বাড়িতে PNG সংযোগ দেওয়ার পর গ্রাহকের ব্যবহারের ভিত্তিতে বিল নেওয়া হবে। এমনকি পুরনো গ্যাসের চুলাতেই নতুন সংযোগ দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে।

রামপুরহাট শহরের সানঘাটা এলাকা থেকে পাইপলাইন বসানোর কাজ শুরু হবে। রামপুরহাট হাসপাতাল এলাকায় স্থানীয় অফিস করা হয়েছে এবং মূল অফিস রয়েছে বোলপুরে।

আরও জেলা খবর