বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

তৃণমূলের পঞ্চায়েত সমিতি নির্বাচনের মাধ্যমে দখল নিল বিজেপি

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৬
তৃণমূলের পঞ্চায়েত সমিতি নির্বাচনের মাধ্যমে দখল নিল বিজেপি
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট:  অবশেষে বৃহস্পতিবার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত হলেন রামপুরহাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতি। রামপুরহাট এক নম্বর পঞ্চায়েত সমিতি মূলত ৯টি অঞ্চল নিয়ে গঠিত। এবং মোট পঞ্চায়েত সমিতির সদস্য সংখ্যা রয়েছে ২৭ টি। যার মধ্যে তৃণমূল জয়ী হয়েছিল ২০টি আসনে, বিজেপি পেয়েছিল ৬টি আসন এবং সিপিআইএমের দখলে ছিল মাত্র ১ আসন। 

উল্লেখ্য ২৫শে জুন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রামপুরহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতি পদ থেকে ইস্তফা দেন মহুয়া সাহা ও প্রশান্ত কুমার লেট। আর সেই ইস্তবা দেওয়ার প্রায় দুমাস পর অবশেষে ভোট গ্রহণ প্রক্রিয়ার মাধ্যমে রামপুরহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হলেন। আজ ২৭ জন পঞ্চায়েত সমিতির সদস্যের মধ্যে ২১ সদস্য ভোট গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন। ২১ জন সদস্যই পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে বিজেপি সদস্যা সোহাগী লেটকে সমর্থন জানান এবং সহ-সভাপতি হিসেবে বিজেপি সদস্য অষ্টম মণ্ডলকে সমর্থন জানান। অবশেষে তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েত সমিতি নির্বাচনের মাধ্যমে দখল নিল বিজেপি। এদিন তৃণমূল বিজেপি উভয় দলের সদস্যরাই উপস্থিত থেকে ভোট দান প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন এবং নতুন পঞ্চায়েত সমিতি গঠন করেন।