বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

রাধারঘাটে দেবদেবীর অসম্মান, নর্দমার পাশ থেকে মার্বেল ফলক খুলল বজরং দল

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৬
রাধারঘাটে দেবদেবীর অসম্মান, নর্দমার পাশ থেকে মার্বেল ফলক খুলল বজরং দল
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

রিচা দত্ত, মুর্শিদাবাদ: বহরমপুরের রাধারঘাট এলাকায় নোংরা আবর্জনার পাশে লাগানো দেবদেবীর ছবি দেওয়া মার্বেল ফলক সরিয়ে দিল বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রাধারঘাটের বেশ কিছু বাড়ির বাইরের দেওয়ালে এবং নর্দমা সংলগ্ন অপরিচ্ছন্ন স্থানে হিন্দু দেবদেবীর ছবি সম্বলিত মার্বেল প্লেট লাগানো ছিল। এতে ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগছিল বলে অভিযোগ।

খবর পেয়ে বৃহস্পতিবার এলাকায় অভিযান চালান বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কর্মীরা। তাঁরা ওই সমস্ত ফলক খুলে নিয়ে যথাযথ স্থানে সরিয়ে দেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেবদেবীর ছবি বা মূর্তি অপরিচ্ছন্ন বা অসম্মানজনক জায়গায় লাগানো উচিত নয়। শহরের কোথাও এমন দৃশ্য নজরে এলে সংগঠনকে জানানোর জন্য সাধারণ মানুষের কাছে আবেদন করা হয়েছে। পাশাপাশি সকলকে ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।