বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

পর্যটকদের সুরক্ষায় পুরুলিয়া পুলিশের ২৪ ঘণ্টার বিশেষ হেল্পলাইন

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬
পর্যটকদের সুরক্ষায় পুরুলিয়া পুলিশের ২৪ ঘণ্টার বিশেষ হেল্পলাইন
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: রাঙামাটির দেশে বেড়াতে আসা পর্যটকদের জন্য একগুচ্ছ বড়সড় ও আধুনিক পদক্ষেপ করল পুরুলিয়া জেলা পুলিশ। পাহাড়-জঙ্গলে ঘেরা এই জেলায় ভ্রমণ পিপাসুদের নিরাপত্তা দিতে এবং যে কোনোও বিপদে দ্রুত পাশে দাঁড়াতে এবার চালু করা হচ্ছে একটি ২৪ ঘণ্টার ডেডিকেটেড হেল্পলাইন নম্বর। বুধবার জেলা পুলিশের পক্ষ থেকে এই নতুন পরিষেবার আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুধু হেল্পলাইন চালু করাই নয়, জেলার বিভিন্ন জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলিতে বিশেষ সহায়তা বুথ বা ‘ট্যুরিস্ট অ্যাসিস্ট্যান্স বুথ’ তৈরি করছে প্রশাসন। অচেনা জায়গায় এসে যাতে কোনোও পর্যটককে সমস্যায় পড়তে না হয়, তার জন্য এই বুথগুলি থেকে মিলবে রুট ম্যাপ, জরুরি যোগাযোগ নম্বর এবং গাইড সংক্রান্ত নানান তথ্য।
সবচেয়ে বড় চমকটি রয়েছে ট্রাফিক নিয়ন্ত্রণে। পুরুলিয়ার অন্যতম প্রধান আকর্ষণ অযোধ্যা পাহাড়ে ছুটির দিনগুলিতে পর্যটকদের উপচে পড়া ভিড় থাকে। রাস্তায় যানজট রুখতে এবং দ্রুত নজরদারি চালাতে জেলা পুলিশ সম্পূর্ণ নতুন একটি ‘ট্রাফিক মার্শাল ইউনিট’ তৈরি করেছে। এই বিশেষ টিমের সদস্যরা মোটরবাইক নিয়ে গোটা অযোধ্যা পাহাড় চত্বরে টহল দেবেন। সংকীর্ণ বা খাড়াই রাস্তায় কোনও গাড়ি বিকল হলে কিংবা যানজট তৈরি হলে, এই বাইক-বাহিনী দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করবে। জেলা পুলিশের এই নয়া উদ্যোগে খুশির হাওয়া পর্যটন ব্যবসায়ী থেকে শুরু করে দূর-দূরান্ত থেকে আসা ভ্রমণপ্রেমীদের মধ্যে। সেই সঙ্গে গেস্ট ট্রাকিং সিস্টেম চালু করা হচ্ছে। এবিষয়ে হোটেল অ্যাসোসিয়শনের সঙ্গেও কথা হয়েছে। কোন হোটেলে কে ঢুকছে,কে বেরোচ্ছেন সব তথ্য পুলিশের কাছে যাতে সঠিক ভাবে আসে সেবিষয়টি নিশ্চিত করা হবে। তাতে হোটেলগুলিতে পর্যটকদের বিষয়ে সমস্ত তথ্য পুলিশের কাছে থাকবে। হেল্প লাইন নম্বরটি সোশ্যাল মিডিয়াতে প্রচারের পাশাপাশি হোটেলগুলিতেও পোষ্টার লাগানো হবে।

আরও জেলা খবর