বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

কচ্ছপ পাচারের ছক বানচাল

প্রকাশিত: ৩ জুন, ২০২৬
কচ্ছপ পাচারের ছক বানচাল
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ কচ্ছপ পাচারের ছক বানচাল করল পানাগড় রেল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে হাওড়াগামী দুন এক্সপ্রেস থেকে দুটি বিরল প্রজাতির ভারতীয় কচ্ছপ উদ্ধার হয়েছে। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া কচ্ছপ দুটির ওজন প্রায় ১০ কেজি করে বলে জানা গিয়েছে।

এদিন গোপন সূত্রে খবর আসতেই তৎপর হয়ে ওঠে পুলিশ। ট্রেনটি পানাগড় স্টেশনে এলে তল্লাশি শুরু করে  জিআরপি। উদ্ধার হয় বিশালাকার কচ্ছপ দুটি। এই ঘটনায় জান্না নামে ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি উত্তরপ্রদেশের জগদীশপুর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। 
এদিন উদ্ধারের পর ধৃত ব্যক্তি এবং কচ্ছপ দুটিকে পানাগড় বন বিভাগের হাতে তুলে দেয় রেল পুলিশ।  প্রাথমিকভাবে জানা গিয়েছে, কচ্ছপ দুটিকে বাংলায় এনে পাচারের পরিকল্পনা ছিল। তবে কোথায় সেগুলি পৌঁছে দেওয়ার কথা ছিল এবং এই চক্রে আর কেউ জড়িত কিনা তা জানতে তদন্ত শুরু হয়েছে।