বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

৮ ঘণ্টায় চুরির কিনারা নবগ্রাম থানার পুলিশের

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৬
৮ ঘণ্টায় চুরির কিনারা নবগ্রাম থানার পুলিশের
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

রিচা দত্ত, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের নবগ্রামে বড়সড় সাফল্য পেল পুলিশ। পলসন্ডা মোড় এলাকায় বাড়িতে চুরির ঘটনার মাত্র ৮ ঘণ্টার মধ্যেই কিনারা করল নবগ্রাম থানা। উদ্ধার হল সমস্ত চুরি যাওয়া সোনা-রুপোর গয়না, আটক ২।

বুধবার দুপুর ২টো নাগাদ পলসন্ডা মোড় এলাকায় একটি বাড়ির তালা ভেঙে ভিতরে ঢোকে দুই কিশোর। অভিযোগ, শোকেস থেকে সোনা ও রুপোর অলংকার নিয়ে চম্পট দেয় তারা।
খবর পেয়েই তৎপর হয় নবগ্রাম থানার পুলিশ। শুরু হয় তদন্ত। আর মাত্র ৮ ঘণ্টার মধ্যেই আসে সাফল্য।

আটক দুই CCL-এর কাছ থেকে উদ্ধার হয়েছে এক জোড়া সোনার বালা, দুটি সোনার কানের দুল, এক জোড়া রুপোর বালা, এক জোড়া রুপোর হাতের বিট ও একটি রুপোর আংটি। উদ্ধার হওয়া সামগ্রী পুলিশী হেফাজতে রয়েছে। ধৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নিচ্ছে পুলিশ।