বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

আয়ুষ্মান ভারত কার্ডে চিকিৎসা রামপুরহাটে 

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৬
আয়ুষ্মান ভারত কার্ডে চিকিৎসা রামপুরহাটে 
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিজেপি সরকার আসতেই এবার আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা মিলল রামপুরহাটে। বৃহস্পতিবার রামপুরহাটের একটি বেসরকারি নার্সিংহোমে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় দুই মহিলার শিরদাঁড়া অপারেশন করা হলো সম্পূর্ণ বিনামূল্যে। নার্জিনা বিবি (৫৩) এবং শুশারী মাল(৫৬) দুজনেরই এদিন রামপুরহাটের একটি বেসরকারি নার্সিংহোমে শিরদাঁড়া অপারেশন করেন ডাক্তার অরিজিৎ মন্ডল। নার্সিংহোম সূত্রে জানা যায় নার্জিনা বিবির বাড়ি বীরভূমের মারগ্রাম থানা এলাকার প্রতাপপুর গ্রামে এবং শুশারী মালের বাড়ি মুরারই এর কুমডোল গ্রামে। 

জানা যায়, শুশারী মাল এই বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন বুধবার এবং নারজিনা বিবি ভর্তি হয়েছিলেন মঙ্গলবার। বৃহস্পতিবার দুজনেরই অস্ত্রপাচার সফল হয়েছে বলে জানিয়েছেন ডাক্তার অরিজিৎ মন্ডল।