বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
দেশ

ভারতের উপর ১০০ শতাংশ মার্কিন শুল্কের খাঁড়া

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৬
ভারতের উপর ১০০ শতাংশ মার্কিন শুল্কের খাঁড়া
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: সস্তায় রাশিয়া ও ইরান থেকে অপরিশোধিত জ্বালানি তেল কিনলেই এবার ভারতের উপর ১০০ শতাংশ আমদানি শুল্ক চাপাতে পারে আমেরিকা। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুচর্চিত ‘লিন্ডসে ও গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ বিলে স্বাক্ষর করার পর এটি এখন চূড়ান্ত আইনে পরিণত হল। হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়েছে, ১৮ সেপ্টেম্বর শুক্রবার এই বিলটিতে সই করেছেন ট্রাম্প। মার্কিন সংসদের উচ্চ ও নিম্ন কক্ষে দু'দিন আগেই এই বিলটি বিপুল ভোটে পাশ হয়েছিল।

ওয়াশিংটনের এই নয়া আইনের জেরে বিশ্বজুড়ে একাধিক দেশ বড়সড় অর্থনৈতিক ও কূটনৈতিক সঙ্কটে পড়তে চলেছে। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে যারা মস্কো ও তেহরানের সঙ্গে ব্যবসা চালাচ্ছিল, তাদের জব্দ করতেই এই কড়া আইন। আমেরিকার তৈরি এই ‘কালো তালিকায়’ কোন কোন দেশ রয়েছে এবং কারা সবচেয়ে বেশি বিপাকে পড়তে পারে, তা দেখে নেওয়া যাক:

• ভারত ও চীন: মার্কিন এই নয়া আইনে সবচেয়ে বেশি আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে নয়াদিল্লি ও বেজিং। ইউক্রেন যুদ্ধের আবহে আমেরিকার তীব্র আপত্তি সত্ত্বেও গত কয়েক বছরে রাশিয়া থেকে সস্তায় জ্বালানি তেল কেনার পরিমাণ বহুগুণ বাড়িয়েছিল এশিয়ার এই দুই মহাশক্তি। এবার ট্রাম্পের সই করা এই আইনের ফলে ভারতীয় পণ্যের ওপর বিপুল শুল্ক চাপার আশঙ্কা তৈরি হয়েছে।

• এশীয় ও মধ্যপ্রাচ্যের দেশ: ভারতের পাশাপাশি এই তালিকায় রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি (UAE), সিঙ্গাপুর, তুরস্ক, আজারবাইজান, কাজাখস্তান এবং কিরগিস্তানের মতো দেশ। এই দেশগুলিও বিভিন্ন উপায়ে রাশিয়া ও ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখে আসছিল।

• ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ইউরোপের বুক চিরেও এই আইনের ধাক্কা লাগতে চলেছে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়া সত্ত্বেও হাঙ্গেরি এবং স্লোভাকিয়ার মতো দেশগুলি রাশিয়ার তেলের ওপর অনেকাংশে নির্ভরশীল। মার্কিন খাঁড়ার মুখে পড়তে চলেছে ওপার মহাদেশের এই দেশগুলিও।

রাজনৈতিক ও অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প প্রশাসনের এই চরম পদক্ষেপের ফলে বিশ্ব বাজারে জ্বালানি তেলের অর্থনীতিতে বড়সড় ওলটপালট হতে পারে। বিশেষ করে আমেরিকার সঙ্গে ভারতের দীর্ঘদিনের বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্কে এই আইন নতুন করে কী প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

আরও দেশ খবর