বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
দেশ

বিশ্বের বিকল্প চালিকাশক্তি হোক ব্রিকস, বার্তা প্রধানমন্ত্রী মোদির

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬
বিশ্বের বিকল্প চালিকাশক্তি হোক ব্রিকস, বার্তা প্রধানমন্ত্রী মোদির
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

বিশেষ প্রতিনিধি: বিশ্বজুড়ে চলতে থাকা লাগাতার বাণিজ্যযুদ্ধ এবং ভূরাজনৈতিক অস্থিরতার জেরে বারবার কক্ষপথচ্যুত হয়েছে বিশ্ব অর্থনীতি। মাথা নত করছে বিশ্বের সার্বিক বৃদ্ধির রেখচিত্র। এই চরম সংকটের আবহে বিশ্বমঞ্চে এক নতুন দিশা দেখালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ, শনিবার নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের মঞ্চ থেকে অস্থির বিশ্ব সুশাসনে ব্রিকস (BRICS) গোষ্ঠীকে এক নির্ভরযোগ্য ও শক্তিশালী বিকল্প হিসেবে তুলে ধরার উপরে বিশেষ জোর দিলেন তিনি।

প্রধানমন্ত্রী মোদি তাঁর ভাষণে স্পষ্ট করে দেন যে, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে ‘গ্লোবাল সাউথ’ বা বিশ্বের উন্নয়নশীল দেশগুলিকে শুধু দর্শক হয়ে থাকলে চলবে না, বরং তাদের ‘নীতি নির্ধারক’ হয়ে উঠতে হবে। বিশ্ব পরিচালন ব্যবস্থার খোলনলচে বদলে ফেলার ডাক দিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক স্তরে এতদিন ধরে চলে আসা সুবিধাবাদী ও একাধিপত্যবাদী ‘সুবিধাপ্রাপ্ত পিরামিড’ কাঠামোর অবসান হওয়া দরকার। তার পরিবর্তে বিশ্বমঞ্চে এমন একটি সার্বিক ‘অংশীদারিত্বের প্ল্যাটফর্ম’ গড়ে তুলতে হবে, যেখানে প্রতিটি দেশের সমান অধিকার ও গুরুত্ব থাকবে।
কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, প্রধানমন্ত্রী মোদির এই বার্তা পশ্চিমি দুনিয়ার একচেটিয়া আধিপত্যের বিরুদ্ধে এক বড়সড় কূটনৈতিক চাল। গ্লোবাল সাউথের দেশগুলির নেতৃত্ব দেওয়ার যে সুপ্ত বাসনা ভারতের রয়েছে, ব্রিকসের মঞ্চ থেকে নরেন্দ্র মোদি আজ সেই সুরই আরও চড়া করলেন। এদিকে, সন্ত্রাসবাদ ইস্যুতে বড়ো কূটনৈতিক সাফল্য ভারতের। ব্রিকস নয়াদিল্লি ঘোষণাপত্রে স্থান পেল পহেলগাঁওয়ে জঙ্গি হামলা প্রসঙ্গ। সেইসঙ্গে যুদ্ধ বন্ধ, শুল্ক খাঁড়ার নিন্দা ও পরমাণু অস্ত্রের সুরক্ষার উপরেও বিশেষ জোর দেওয়া হয়েছে।

আরও দেশ খবর