বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
দেশ

বিহারে আরও ভয়াবহ বন্যা পরিস্থিতি, বানভাসি ১৯ লক্ষ

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৬
বিহারে আরও ভয়াবহ বন্যা পরিস্থিতি, বানভাসি ১৯ লক্ষ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: বিহারের বন্যা পরিস্থিতি ক্রমশ আরও ভয়াবহ আকার ধারণ করছে। লাগাতার বৃষ্টির জেরে রাজ্যের ১১টি জেলার ১৯ লক্ষেরও বেশি মানুষ এখন জলবন্দি। এরই মধ্যে রাজধানী পাটনায় নতুন করে গঙ্গা নদীর জলস্তর বাড়তে শুরু করায় চরম উদ্বেগ ছড়িয়েছে। পরিস্থিতির ওপর নজর রেখে গঙ্গার নিম্নধারায় ইতিমধ্যেই হাই-অ্যালার্ট বা সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন।

প্রশাসনের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, টানা বর্ষণের জেরে নদীগুলির জলস্তর প্রতি মুহূর্তে বাড়ছে। পাটনার গান্ধী ঘাটে গঙ্গা নদী ইতিমধ্যেই বিপদসীমা ছুঁয়ে ফেলেছে। শুধু গঙ্গাই নয়, ডুমারিঘাট ও হাজিপুরে গণ্ডক নদী এবং খাগারিয়ায় বুধি গণ্ডক নদীও এখন ফুঁসছে। এছাড়া মুঙ্গের, বক্সার, কাহালগাঁও, ভাগলপুর ও হাতিদাহতেও গঙ্গার জলস্তর বিপজ্জনকভাবে বইছে। আবহাওয়ার যা পূর্বাভাস, তাতে আগামী তিনদিনে বন্যা পরিস্থিতি আরও জটিল রূপ ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। যে কোনও জরুরি পরিস্থিতি মোকাবিলা করতে স্থানীয় প্রশাসনকে ২৪ ঘণ্টা প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ত্রাণ ও উদ্ধারকাজ চালাতে উপদ্রুত এলাকাগুলিতে ১ হাজার ৩৪৫টি নৌকা নামানো হয়েছে। জলমগ্ন গ্রামগুলি থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে জোরকদমে। বিপর্যয় মোকাবিলার জন্য রাজ্য ও কেন্দ্রের তরফে যথাক্রমে ২৭টি এবং ১০টি উদ্ধারকারী দল (SDRF ও NDRF) বিভিন্ন জেলায় মোতায়েন করা হয়েছে। ত্রাণ শিবিরগুলিতে খাবার, পানীয় জল ও প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে সরকার।

আরও দেশ খবর