বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
দেশ

নেতাজির হিন্দি প্রীতির কথা মনে করালেন অমিত শাহ

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬
নেতাজির হিন্দি প্রীতির কথা মনে করালেন অমিত শাহ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: বাঙালি হওয়া সত্ত্বেও হিন্দি ভাষার প্রসারে অনন্য ভূমিকা নিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু। হিন্দি ভাষা দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে ভারচুয়ালি বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর দাবি, হিন্দি ভাষা দেশের অন্য কোনও আঞ্চলিক ভাষার প্রতিদ্বন্দ্বী বা বিরোধী নয়। বরং সমস্ত ভারতীয় ভাষাকে একসঙ্গে এগিয়ে নিয়ে চলাই এর মূল লক্ষ্য।

এ দিন হিন্দি দিবসের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “হিন্দি ভাষার অগ্রযাত্রায় নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান ভোলা যাবে না। তিনি নিজে বাঙালি ছিলেন, কিন্তু দেশের ঐক্যের স্বার্থে আজাদ হিন্দ বাহিনীর ভেতরেও হিন্দি ভাষার প্রচার ও ব্যবহার বাড়িয়েছিলেন।” শাহের মতে, ভারতের সমস্ত ভাষার নিজস্ব ঐতিহ্য রয়েছে এবং হিন্দি সেই ভাষাগুলির পরিপূরক হিসেবে কাজ করে। কোনও ভাষার সঙ্গে হিন্দির কোনও সংঘাত নেই।
এর পাশাপাশি দেশের যুবসমাজের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি তরুণ প্রজন্মকে নিজেদের শিকড় ও সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকার আহ্বান জানান। শাহ বলেন, “প্রত্যেক নাগরিকের কাছে তাঁর মাতৃভাষা অবশ্যই সবার উপরে থাকা উচিত। মাতৃভাষাকে সম্মান জানানো আমাদের কর্তব্য। কিন্তু তার পাশাপাশি আমাদের দেশের অন্যান্য ভাষাও শেখা দরকার। এতে পারস্পরিক যোগাযোগ এবং দেশের ঐক্য আরও মজবুত হবে।”
শাহ আরও বলেন, “স্বাধীনতার পর ভারতীয় ভাষাগুলিই জাতি গঠন, প্রশাসন এবং উন্নয়নের বার্তা নিয়ে পৌঁছেছিল সাধারণ মানুষের কাছে। হিন্দি-সহ সকল ভারতীয় ভাষা গণজাগরণ, জাতীয় ঐক্য এবং স্বাধীনতার আদর্শকে এগিয়ে নিয়ে গিয়েছিল।”

আরও দেশ খবর